আমতলীতে হাম রুবেলার টিকা প্রদান কর্মসূচীর উদ্ধোধন

ফরিদ হোসেন খিজির avatar   
ফরিদ হোসেন খিজির
****


  আমতলীতে হাম রুবেলা রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে জরুরী টিকাদান কর্মসূচীর উদ্ধোধন। বরগুনার আমতলীতে সোমবার বেলা ১১ টায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে  টিকা প্রদান কর্মসূচী প্রধান অতিথি উদ্ধোধন করেন স্বাস্থ্য পরিবার কল্যান মন্ত্রনালয়ের যুগ্ম সচিব (পার) মো. মুস্তাফিজুর রহমান।বিশেষ অতিথি ছিলেন.বরগুনা জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তার.বরগুনার পুলিশ সুপার কুদরদ ই খুদা, বরগুনার সিভিল সার্জন মো.আবুল ফাত্তাহ,আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরী প্রমুখ। 
বরগুনার জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনের টিকা প্রদান কর্মসূচী আমতলী উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রশাসক ডাঃ চিন্ময় হাওলাদারের সভাপতিত্বে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাসহ প্রশাসনের কর্মকর্তা সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপিস্থত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় যুগ্ম সচিব মুহাম্মাদ মুস্তাফিজুর রহমান বলেন,নিয়মিত সময় অফিসে আসতে হবে সকলকে মনোযোগ সহকারে কাজ করতে হবে।আমতলী উপজেলায় ১৯ হাজার ৯৯৪জন। বরগুনা জেলায় ৯৭ হাজার ২শত শিশুকে হামরুবেলার টিকা প্রদান করা হবে বলে  বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। 

No comments found


News Card Generator