বরগুনার আমতলী উপজেলা কুকুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সোমবার অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সোমবার সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সফিউল আলমের সভাপতিত্বে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, আমতলী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গির হোসেন, কুকুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কায়েছুর রহমান ফকু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, কুকুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রুস্তুম আলী আকন এবং আমতলী প্রেসক্লাবের সভাপতি ও আমতলী শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমসহ অন্যান্য অতিথিবৃন্দ।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল কবির। পরে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় শিক্ষার্থীরা। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



















