সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের জোরদারের লক্ষ্যে বগুড়া দুপচাঁচিয়া উপজেলার আলতাব নগর ইবনে সৈয়দ দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় এর ৯৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ শুক্রবার বিকেলে বিদ্যালয় চত্বরে এই ইফতার অনুষ্ঠানে উক্ত ব্যাচের সাবেক শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে স্মৃতিচারণে মেতে ওঠেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং উপস্থিত সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, ব্যস্ত জীবনের মাঝেও এমন আয়োজন তাদের মধ্যে পুরোনো সম্পর্ককে নতুন করে প্রাণবন্ত করে তোলে। ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন তারা।
উষ্ণ ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই ইফতার মাহফিল শেষে অংশগ্রহণকারীরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন। এই ইফতারে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক, স্থানীয় ইউপি সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



















