আইজিপি ব্যাজ পেলেন কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান

M Obaydullah Al Mahmudi avatar   
M Obaydullah Al Mahmudi
****

বাংলাদেশ পুলিশ সপ্তাহ ২০২৬-এ বিশেষ স্বীকৃতিস্বরূপ “আইজিপি ব্যাজ” লাভ করেছেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান। এছাড়াও কাশিয়ানী থানায় যোগদানের পর টানা দুইবার তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন।

মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের বার্ষিক পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক আয়োজনে মাননীয় মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ওসি মোহাম্মদ মাহফুজুর রহমানের হাতে এই মর্যাদাপূর্ণ ব্যাজ তুলে দেন। দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও জনসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবেই তিনি এই সম্মাননা লাভ করেছেন বলে জানা গেছে।

 

ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান কাশিয়ানী থানায় যোগদানের পর থেকে মাদক ও জুয়া প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন দমন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণসহ আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন এবং তার নেতৃত্বে কাশিয়ানী থানায় নাগরিক সেবার মান উল্লেখযোগ্য হারে বেড়েছে। সেবাপ্রত্যাশী মানুষ থানায় এখন আরও সহজে ও দ্রুত সহায়তা পাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

আইজিপি ব্যাজ অর্জনের ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, এই স্বীকৃতি শুধু আমার নয়, এটি কাশিয়ানী থানার প্রতিটি পুলিশ সদস্য এবং কাশিয়ানীবাসীর সম্মিলিত সাফল্য। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতেও আমি দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে মানুষের পাশে থাকব।” তার এই অর্জনে কাশিয়ানী উপজেলার বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

 

نظری یافت نشد


News Card Generator