আদরের সন্তানকে পুলিশ ভ্যানে তুলতেই স্বজনদের আহাজারি, বোচাগঞ্জে ১৩ জনের কারাদণ্ড..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
আদরের সন্তানকে পুলিশ ভ্যানে তুলতেই স্বজনদের আহাজারি, বোচাগঞ্জে ১৩ জনের কারাদণ্ড..
আদরের সন্তানকে পুলিশ ভ্যানে তুলতেই স্বজনদের আহাজারি, বোচাগঞ্জে ১৩ জনের কারাদণ্ড..
****

 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৩ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার সেতাবগঞ্জ ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা সৃষ্টি ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

 

জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

বুধবার (২৯ এপ্রিল) সকালে দণ্ডপ্রাপ্তদের বোচাগঞ্জ থানা থেকে পুলিশ ভ্যানে করে জেল হাজতে পাঠানো হয়। এ সময় আটক ব্যক্তিদের স্বজনরা উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়েন। বিশেষ করে মায়েদের আহাজারিতে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়, যা উপস্থিত জনসাধারণকে আবেগাপ্লুত করে তোলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সেতাবগঞ্জ ফিলিং স্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ ছিল। এসব অভিযোগের প্রেক্ষিতেই প্রশাসন এই অভিযান পরিচালনা করে।

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator