৭১–এর পরাজিত শক্তি আজও ষড়যন্ত্রে লিপ্ত: আসলাম চৌধুরী
মোহাম্মদ জামশেদ আলম,
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৪ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী বুধবার (৪ জানুয়ারী) ব্যস্ত সময় পার করেছেন নির্বাচনী কর্মসূচিতে।
সকাল ৯টায় তিনি সীতাকুণ্ড উপজেলার জেলে সর্দারদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর সাড়ে ১১টায় মুরাদপুরের রহমত নগর এলাকায় পৌঁছে সাবেক এমপি ও সাবেক মন্ত্রী মরহুম এলকে সিদ্দিকীর কবর জিয়ারত করেন। সেখানে বিকাল ৩টা পর্যন্ত গণসংযোগ শেষে বিকাল সাড়ে ৪টায় ছলিমপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে যোগ দেন।
ছলিমপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল হুদা জাহাংগীর-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব খ. ম. নাজিম-এর সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী বলেন,
“১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যারা সরাসরি পাকিস্তানি বাহিনীর পক্ষে থেকে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল, যারা লাল-সবুজের স্বাধীন পতাকা ও বাংলাদেশের মানচিত্র মানতে চায়নি, যারা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়নি—তারা আজও স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ ও জাতি কখনোই নিরাপদ থাকতে পারে না।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণ এসব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমজাদ হোসেন চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ মোরছালিন।
এছাড়াও উপস্থিত ছিলেন—
মুক্তিযোদ্ধা আবুল কাশেম, লোকমান হাকিম, মাহবুব এ খোদা মোর্শেদ, আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর, আবুল হাশেম, রোকন উদ্দিন মেম্বার, মোঃ মহিউদ্দিন, জাহিদুল হাসান, আবুল কালাম চৌধুরী, এপোলো, সাহাবুদ্দিন, মাসুদ, আনসার, সায়েম, আশরাফ আলী, নাছিরুল আলম, আবু নঈম, আবু জাফর মেম্বার, নুরুল হুদা, সোহেল, সেলিম আকবর, সালাউদ্দিন, আলী আকবর, নাজিম উদ্দিন, নুরুল হুদা মেম্বার, রায়হান, নুরুল আজম, জসিম উদ্দিন, আক্তার হোসেন, মোঃ আনোয়ার, মঞ্জুর হোসেন, মাহমুদুল হাসান বাদল, মূছা ইকরাম, খালেকুজ্জামান রাশেদ, মামুন ইদ্রিছ, সেলিম মাহমুদ, সায়েম সরোয়ার, ফরহাদ হোসেন, নিয়াজ মোর্শেদ জীবন, দিদারুল আলম অপু প্রমুখ।
জনপ্রিয় সংবাদপত্র
×



















