১০% লাভের প্রলোভনে ২ কোটি টাকা নিয়ে উধাও আল আমিন, বিপাকে ৪০ পরিবার।..

Fardin Niaz avatar   
Fardin Niaz
১০% লাভের প্রলোভনে ২ কোটি টাকা নিয়ে উধাও আল আমিন, বিপাকে ৪০ পরিবার।..
১০% লাভের প্রলোভনে ২ কোটি টাকা নিয়ে উধাও আল আমিন, বিপাকে ৪০ পরিবার।..
ফারদিন নিয়াজ
আঞ্চলিক ভাষায় পড়ুন:

ফ্রেশ কোম্পানির ডিলারের লাভজনক ব্যবসার কথা বলে ২ কোটি টাকা নিয়ে উধাও, বিপাকে ৪০ বিনিয়োগকারী

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা এলাকার মেহেদী হাসান (আল আমিন) নামে এক যুবকের বিরুদ্ধে ফ্রেশ কোম্পানির ডিলারের রাহি ব্যবসার লাভজনক অংশীদার করার কথা বলে প্রায় ৪০ জনের কাছ থেকে ২ কোটি টাকা সংগ্রহ করে উধাও হওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, তিনি বিনিয়োগকারীদের মাসিক ১০ শতাংশ লাভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ব্যক্তি ও পরিচিতজনের কাছ থেকে অর্থ গ্রহণ করেন। পরে গত ১৫ জুন হঠাৎ করে এলাকা ছেড়ে চলে যান। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযুক্ত মেহেদী হাসান (আল আমিন) উজিরপুর উপজেলার বড়াকোঠা এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ সোহরাব তসিলদার।

ভুক্তভোগী মো. গোলাম রাব্বী জানান, আমার কাছ থেকে আড়াই লাখ টাকা নেওয়া হয়েছে। বলা হয়েছিল প্রতি মাসে ১০ শতাংশ লাভ দেওয়া হবে। বিশ্বাস করে টাকা দিয়েছিলাম, এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

আরেক ভুক্তভোগী শাজাহান সিরাজ বলেন, আল আমিন আমার খুব কাছের ছোট ভাইয়ের মতো ছিল। দীর্ঘদিনের পরিচয় ও বিশ্বাসের কারণে আমি তাকে প্রায় ৪০ লাখ টাকা দিয়েছি। এখন সে নিখোঁজ। আমরা প্রশাসনের সহযোগিতা চাই।

স্থানীয়দের দাবি, অভিযুক্ত ব্যক্তি প্রায় ৪০ জনের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা সংগ্রহ করেছেন। ক্ষতিগ্রস্তদের ভাষ্য অনুযায়ী, মোট অর্থের পরিমাণ প্রায় ২ কোটি টাকা।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে তাদের অর্থ উদ্ধারের দাবি জানিয়েছেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, অভিযুক্ত মেহেদী হাসান যদি বাংলাদেশে অবস্থান করে থাকেন, তাহলে তাকে গ্রেপ্তার করতে আমরা অবশ্যই সক্ষম হব। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

Комментариев нет


News Card Generator