বগুড়া দুপচাঁচিয়া উপজেলা সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের আয়োজনে শনিবার ২২ আগষ্ট বিকালে মোস্তফাপুর আছির উদ্দিন চ্শিতি মেমোরিয়াল স্কুল এ্যান্ড কলেজ মাঠে লিড ফার্মার ফুটবল ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
খেলাটি উদ্বোধন করেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ শাহ্জাহান আলী। এ সময় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রফিকুল আলম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন মিনার, ইউপি সদস্য ইব্রাহীম আলী, সিনজেনটা কোম্পানীর সিনিয়র টেরিটরি শফিউল্লাহ, প্রমোশন অফিসার আহসান হাবিব, নাঈদ হাসান সহ প্রমূখ উপস্থিত ছিলেন। উক্ত ফাইনাল খেলায় দুপচাঁচিয়া চেয়্যারমান ইন্টার প্রাইজ ৩-১ গোলে আদমদীঘি রাকিব ইন্টার প্রাইজ ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে। খেলাটি পরিচালনা করেন, নূর মোহাম্মাদ, সহযোগিতা করেন, আব্দুর রহমান ও রানা। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরুস্কারের ট্রফি প্রদান করা হয়।
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া থেকে
০১৭১৩৭১৭৫০৪