লামায় সেলাই মেশিন পেয়ে খুশি ২০ নারী, স্বাবলম্বী হওয়ার প্রত্যয়.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

লামায় সেলাই মেশিন পেয়ে খুশি ২০ নারী, স্বাবলম্বী হওয়ার প্রত্যয়..

Md Amir Hosen Sadeky avatar   
Md Amir Hosen Sadeky
লামায় সেলাই মেশিন পেয়ে খুশি ২০ নারী, স্বাবলম্বী হওয়ার প্রত্যয়..
লামায় সেলাই মেশিন পেয়ে খুশি ২০ নারী, স্বাবলম্বী হওয়ার প্রত্যয়..
ছবি: সংগৃহীত

20 women happy to receive sewing machines in Lama, determined to become self-reliant

মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:

সেলাই মেশিন হাতে পেয়ে চোখে-মুখে আনন্দের ঝিলিক লামার ২০ জন অসচ্ছল নারীর। বসুন্ধরা গ্রুপের সহায়তায় কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে তারা এখন স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টায় লামা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষিত ২০ জন নারীর হাতে বিনামূল্যে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, এই উদ্যোগ প্রান্তিক নারীদের আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে।

শুভসংঘ লামা শাখার সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো. আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক, বান্দরবান জেলা বিএনপি ও সাবেক মেয়র, লামা পৌরসভা, রাশেদুল হক রাসেল, সহকারী তথ্য কর্মকর্তা, লামা, মো. নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত), লামা থানা, মো. হোসেন, সাবেক সহকারী অধ্যাপক, সরকারি মাতামুহুরী কলেজ, মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক, লামা প্রেস ক্লাব।

বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান।

সেলাই মেশিন পাওয়া নারীরা জানান, এ মেশিন দিয়ে তারা ঘরে বসেই আয় করতে পারবেন। তারা বসুন্ধরা গ্রুপ ও শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই আয় দিয়ে নিজেদের স্বাবলম্বী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Inga kommentarer hittades


News Card Generator