রাজাপুরে ফ্যামিলি কার্ড সুমারী নিয়োগ: বিএনপি সভাপতির সুপারিশে আ.লীগ নেত্রীর চাকরি পাওয়ার নেপথ্য কাহিনী..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
রাজাপুরে ফ্যামিলি কার্ড সুমারী নিয়োগ: বিএনপি সভাপতির সুপারিশে আ.লীগ নেত্রীর চাকরি পাওয়ার নেপথ্য কাহিনী..
রাজাপুরে ফ্যামিলি কার্ড সুমারী নিয়োগ: বিএনপি সভাপতির সুপারিশে আ.লীগ নেত্রীর চাকরি পাওয়ার নেপথ্য কাহিনী..
ছবি: সংগৃহীত

"নিজের দলের কর্মীরা বেকার, অথচ ইউনিয়ন বিএনপি সভাপতির সুপারিশে চাকরি বাগিয়ে নিলেন আওয়ামী লীগ নেত্রী"..

 

মোঃ ইমরান মুন্সি 
জেলা প্রতিনিধি ঝালকাঠি 

ঝালকাঠির রাজাপুরে এক অদ্ভুত ও নজিরবিহীন রাজনৈতিক উলটপুরাণের ঘটনা সামনে এসেছে। পরিবার কল্যাণ কার্ড (ফ্যামিলি কার্ড) সুমারী নিয়োগ কার্যক্রমে যেখানে স্থানীয় সংসদ সদস্য (এমপি) উপজেলা বিএনপি নেতাকর্মীদের অগ্রাধিকার দিয়ে সুপারিশ করেছিলেন, সেখানে সম্পূর্ণ উল্টো পথে হেঁটেছেন এক ইউনিয়ন বিএনপি সভাপতি। তিনি নিজের দলের নেতাকর্মীদের বঞ্চিত করে প্রকাশ্যেই এক আওয়ামী লীগ নেত্রীর চাকরির সুপারিশ করেছেন।

​ফাঁস হওয়া আবেদনপত্র ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, রাজাপুর উপজেলা সুমারী নিয়োগে ভারসাম্য বজায় রাখতে এমপি মহোদয় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্য থেকে লোকবল নিয়োগের জন্য সুপারিশ করেছিলেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে স্থানীয় এক ইউনিয়ন বিএনপি সভাপতি দলীয় প্রার্থীকে দূরে ঠেলে ক্ষমতার বলয় পরিবর্তন করেন। তিনি ওই আওয়ামী লীগ নেত্রীর চাকরির আবেদন ফরমে নিজ হাতে ‘সুপারিশ করা হইলো’ লিখে স্বাক্ষর করেন। ইউনিয়ন বিএনপি সভাপতির এই জোরালো সুপারিশের ওপর ভর করেই শেষ পর্যন্ত ওই নেত্রীর চাকরিটি চূড়ান্ত হয় বলে অভিযোগ উঠেছে।

​স্থানীয় ও দলীয় সূত্রে আরও জানা যায়, এই নিয়োগ কার্যক্রমে উপজেলা বিএনপি নেতাদের একটি অংশ যেখানে দলীয় নেতাকর্মীদের পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছিল, ঠিক সেই সময়ে ইউনিয়ন পর্যায়ে সভাপতির এমন বিপরীতমুখী অবস্থান পুরো রাজনৈতিক অঙ্গনকে হতবাক করে দিয়েছে। নিজ দলের নিবেদিতপ্রাণ ও বেকার নেতাকর্মীদের বঞ্চিত করে কেন প্রকাশ্য প্রতিদ্বন্দ্বী দলের নেত্রীর পক্ষে এমন তদবির করা হলো, তা নিয়ে রাজাপুরের স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

​দলীয় ফোরামে বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হলেও এখন পর্যন্ত এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপি সভাপতির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তৃণমূল নেতাকর্মীদের দাবি, দলের আদর্শ ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন না করে এ ধরনের পক্ষপাতমূলক আচরণ সংগঠনের শৃঙ্খলাকেই প্রশ্নবিদ্ধ করছে।

לא נמצאו הערות


News Card Generator