ভারত, জাপানসহ সব দেশ সফরের বিষয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ভারত, জাপানসহ সব দেশ সফরের বিষয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী..
ভারত, জাপানসহ সব দেশ সফরের বিষয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী..
ছবি: সংগৃহীত

****

ভারত, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে সফরের বিষয়ে সরকার ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সময়সূচি ও সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতির ওপর সফরের বিষয়টি নির্ভর করবে। তবে এখনো ভারত বা অন্য কোনো দেশ সফর চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে তিনি বলেন, দুই দেশের শীর্ষ নেতৃত্বের বৈঠক হলে দ্বিপাক্ষিক অনেক সমস্যার সমাধানের সুযোগ তৈরি হতে পারে।

এদিকে সিংগাপুর সফর শেষে তিনি জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরে বে-টার্মিনাল নির্মাণে সিংগাপুর সরকারের প্রস্তাব নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। পাশাপাশি দক্ষ জনশক্তি রপ্তানি, বাণিজ্য ঘাটতি কমানো ও বড় প্রকল্পে বিনিয়োগ নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

#বাংলাদেশ #ভারত #জাপান #সিংগাপুর #বে_টার্মিনাল #পররাষ্ট্রনীতি #শামা_ওবায়েদ_ইসলাম

コメントがありません


News Card Generator