বিরলে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় কার্যকরের দাবিতে ১১ দলের বিশাল গণমিছিল..

Abu Rayhan avatar   
Abu Rayhan
বিরলে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় কার্যকরের দাবিতে ১১ দলের বিশাল গণমিছিল..
বিরলে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় কার্যকরের দাবিতে ১১ দলের বিশাল গণমিছিল..
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরল উপজেলায় জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় কার্যকরের দাবিতে ১১ দলের উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।..

বিরলে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় কার্যকরের দাবিতে ১১ দলের বিশাল গণমিছিল

 

দিনাজপুরের বিরল উপজেলায় জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় কার্যকরের দাবিতে ১১ দলের উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মী ও সমর্থকরা মিছিলে অংশ নেন। পরে মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

 

গণমিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার আমির হাফেজ আব্দুর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের তালিমুল বিভাগের সেক্রেটারি একে এম আফজালুল আনাম।

 

সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন দেশের আপামর জনতার প্রত্যাশা। গণভোটের গণরায়ের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। তারা আরও বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করা হলে দাবি আদায়ে শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে।

 

সমাবেশে ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator