ফরিদপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ফরিদপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির..

মো: সৈকত হাসান, ফরিদপুর avatar   
মো: সৈকত হাসান, ফরিদপুর
ফরিদপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির..
ফরিদপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির..
ছবি: সংগৃহীত

****



এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফরিদপুর শহর শাখার স্কুল বিভাগ।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুরের কবি জসীমউদ্দীন হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর শহর শাখার সভাপতি মুয়াজ বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক ও জকসু ভিপি রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পৌর আমির ড. এহসানুল মাহবুব রুবেল ও ফরিদপুর শহর শাখার সেক্রেটারি হাসিবুল হাসান। সঞ্চালনা করেন স্কুল বিভাগের পরিচালক আশিকুর রহমান।
বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা ও পরিবারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক চরিত্র গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, মেধাবী, দেশপ্রেমিক ও নৈতিক গুণসম্পন্ন নাগরিক গড়ে তোলার লক্ষ্যেই ইসলামী ছাত্রশিবির কাজ করছে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের নেতৃত্ব দেবে, তাই তাদের জনগণকে মানসম্মত সেবা দেওয়ার উপযোগী করে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে আহতদের সুস্থতা ও সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানানো হয়।
পরে ইসলামী সংগীত ও হামদ পরিবেশন শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

没有找到评论


News Card Generator