ফরিদপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত এক নারীর (৩৮) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শনিবার (২২ আগস্ট) রাতে সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের সাদিপুর বাজার সংলগ্ন পদ্মা নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে নৌ-পুলিশের ফরিদপুর কোতোয়ালি ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহটির দুই হাতে সনাতন ধর্মাবলম্বী নারীদের ব্যবহৃত শাঁখা-চুড়ি, হাতে ট্যাটু এবং পায়ে নূপুর রয়েছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এক প্রত্যক্ষদর্শী জানান, মরদেহটির গলা থেকে নাভি পর্যন্ত সেলাই করা রয়েছে। বাম হাতে সনাতন ধর্মসংক্রান্ত একটি ট্যাটু রয়েছে এবং গলার অংশে কাটার চিহ্ন দেখা গেছে।
নৌ-পুলিশের ফরিদপুর কোতোয়ালি ফাঁড়ির ওসি শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৫ থেকে ৬ দিন আগে ওই নারীকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। মরদেহের দুই হাতের আঙুল পচে যাওয়ায় এবং মাছের খেয়ে ফেলার কারণে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
তিনি আরও জানান, রোববার (২৩ আগস্ট) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ফরিদপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
ফরিদপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার..
ছবি: সংগৃহীত
****
কোন মন্তব্য পাওয়া যায়নি