দলের দুর্দিনের কাণ্ডারি আজ নিঃস্ব: কুদ্দুস জোমাদ্দারের মানবেতর জীবন ও মূল্যায়ন দাবির আকুতি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দলের দুর্দিনের কাণ্ডারি আজ নিঃস্ব: কুদ্দুস জোমাদ্দারের মানবেতর জীবন ও মূল্যায়ন দাবির আকুতি..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
দলের দুর্দিনের কাণ্ডারি আজ নিঃস্ব: কুদ্দুস জোমাদ্দারের মানবেতর জীবন ও মূল্যায়ন দাবির আকুতি..
দলের দুর্দিনের কাণ্ডারি আজ নিঃস্ব: কুদ্দুস জোমাদ্দারের মানবেতর জীবন ও মূল্যায়ন দাবির আকুতি..
ছবি: সংগৃহীত

কাঠালিয়া উপজেলার ১ নং চেচরিরামপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বর্তমান সভাপতি জনাব কুদ্দুস জোমাদ্দার বর্তমানে চরম অবমূল্যায়ন ও মানবেতর জীবনযাপন করছেন..

 

​মোঃ ইমরান মুন্সি
জেলা প্রতিনিধি, ঝালকাঠি

​ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ১ নং চেচরিরামপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বর্তমান সভাপতি জনাব কুদ্দুস জোমাদ্দার বর্তমানে চরম অবমূল্যায়ন ও মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় নেতাকর্মীদের সূত্রে জানা যায়, বিগত সরকারের শাসনামলে যখন দলের চরম দুর্দিন ছিল এবং পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, তখন তিনি নিজের জীবন ও ব্যক্তিগত সম্পত্তি বাজি রেখে চেচরিরামপুর ইউনিয়নে বিএনপিকে সংগঠিত ও টিকিয়ে রেখেছিলেন।

​দলকে টিকিয়ে রাখতে গিয়ে নিজের সবকিছু হারিয়ে আজ তিনি প্রায় নিঃস্ব। কুদ্দুস জোমাদ্দার জানান, সেসময়ে মামলা-হামলা ও নানা প্রতিকূলতা উপেক্ষা করে তিনি দলের পেছনে বিপুল পরিমাণ ব্যক্তিগত অর্থ ব্যয় করেছেন। তবে বর্তমান সময়ে দলে কিছু সুবিধাবাদী বা 'হাইব্রিড' নেতার অনুপ্রবেশ ঘটেছে। বিশেষ করে স্থানীয় নেতা মামুন অর রশিদের চক্রান্তে দলের হাইকমান্ডের কাছে তাঁর সম্পর্কে ভুল তথ্য ও মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলে তিনি তীব্র অভিযোগ করেন।


​সম্প্রতি হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে মারাত্মক অসুস্থ এই প্রবীণ নেতা দুঃখ প্রকাশ করে বলেন, "আমার বসতঘরটির অবস্থা বর্তমানে অত্যন্ত নাজেহাল। চলতি বর্ষা মৌসুমে বাড়িতে ঢোকার কাঁচা রাস্তাটি এতটাই কাদাময় ও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে যে, অসুস্থ শরীর নিয়ে ঘরে প্রবেশ করাই কষ্টসাধ্য।"


​তাঁর মেয়ে কেয়া আক্তার ক্ষোভ ও কষ্টে ভেঙে পড়ে জানান, তাদের ঘরে বর্তমানে রান্না করার মতো চাল পর্যন্ত নেই। তিনি আক্ষেপ করে বলেন, তাঁর বাবা যদি রাজনীতির পেছনে এত অর্থ ও সময় ব্যয় না করে পরিবারের ভরণপোষণ ও উন্নতির দিকে নজর দিতেন, তবে আজ তাদের এই চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়তে হতো না।


​এ বিষয়ে চেচরিরামপুর ইউনিয়নের ত্যাগী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের জোরালো দাবি, দলের হাইব্রিড ও সুবিধাবাদী চক্রের ষড়যন্ত্র নস্যাৎ করে প্রবীণ ও পরীক্ষিত এই নেতার রাজনৈতিক অবদানকে সঠিক মূল্যায়ন করা হোক। 

একইসাথে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামালের কাছে তাঁদের বিনীত অনুরোধ, তিনি যেন দ্রুত কুদ্দুস জোমাদ্দারের এই মানবিক ও রাজনৈতিক অবস্থার প্রতি সুদৃষ্টি দেন এবং দলীয় ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে এই ত্যাগী নেতার পাশে দাঁড়ান।

Hiçbir yorum bulunamadı


News Card Generator