Estiak Ahmed Shihab | আই নিউজ বিডি
Nagustuhan ang mga video
নাটোরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবির পাশাপাশি লালপুর ও বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একই সঙ্গে লালপুর ও বাগাতিপাড়া উপজেলার ছাত্রদলের সংবাদ বর্জনের ঘোষণা দেন সাংবাদিকরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। কিন্তু বুধবারের ঘটনায় পুলিশের উপস্থিতিতেই ইউএনওকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বক্তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার পাশাপাশি লালপুর ও বাগাতিপাড়া থানার ওসিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, বুধবার (১২ আগস্ট) ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা ইউএনওকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন।
নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে ছিনতাইকারীদের বর্বরোচিত হামলায় গুরুতর আহত ৭০ বছর বয়সী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম (স্থানীয়দের কাছে ‘বুবি’ নামে পরিচিত) মারা গেছেন মঙ্গলবার রাতে অবস্থার অবনতি হলে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে দিবাগত রাত সোয়া ১টার দিকে তার মৃত্যু হয় প্রায় ২৫ বছর আগে ট্রেনে চড়ে এই স্টেশনে আসার পর থেকে স্টেশনকেই নিজের ঠিকানা বানিয়েছিলেন এই বাক্প্রতিবন্ধী বৃদ্ধা স্টেশনের প্ল্যাটফর্ম ও দোকানপাট পরিষ্কার করে এবং যাত্রীদের সহায়তায় তিল তিল করে তিনি প্রায় ৪০ হাজার টাকা সঞ্চয় করেছিলেন গত শনিবার রাতে একদল দুর্বৃত্ত তার ঘরে ঢুকে সেই টাকা দাবি করে এবং দিতে অস্বীকৃতি জানালে তাকে পিটিয়ে গুরুতর আহত করে টাকা লুটে নেয় ঘটনাটি জানাজানির পর উপজেলা প্রশাসন ও স্থানীয়রা তার চিকিৎসার দায়িত্ব নিলেও শেষ রক্ষা হলো না রায়পুরার ইউএনও মো. মাসুদ রানা জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে
বড়াইগ্রামের বনপাড়ায় নিজ নামীয় জমি ও বাড়ি দখল মুক্ত করতে পিতার পক্ষে মেয়ের সংবাদ সম্মেলন
লালপুরের দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর/সাতপুকুরিয়া এলাকায় অবস্থানরত নাম ঠিকানা বলতে না পারা নিখোঁজ এই লোকটি তার নিজের সন্ধান চাই _
প্রয়োজনে যোগাযোগ স্থানীয় মেম্বারের মোবাইল নাম্বার- 01712825755
গ্রামবাংলার চিরচেনা এক দৃশ্য। 🌾🐟
মাঝে মাঝে এখনো এমন দৃশ্য চোখে পড়ে। মাঝখানে বালতি রেখে দুজন দুই পাশে দড়ি ধরে টান দিয়ে পানি সেঁচে মাছ ধরছেন। দৃশ্যটি দেখেই ক্যামেরাবন্দী করলাম।
📍 লোকেশন: বিরল, দিনাজপুর রোড।
ঐতিহ্যবাহী এই মাছ ধরার পদ্ধতি আমাদের গ্রামীণ সংস্কৃতির এক জীবন্ত অংশ, যা আজও কিছু কিছু এলাকায় টিকে আছে। ❤️
ইং ০৪/০৭/২০২৬ তারিখে নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, জনাব, মোঃ ইফতেখায়ের আলম স্যার লালপুর থানা বা
ইং ০৪/০৭/২০২৬ তারিখে নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, জনাব, মোঃ ইফতেখায়ের আলম স্যার লালপুর থানা বার্ষিক পরিদর্শন করেন, স্যারের পরিদর্শনকালীন সময়ের কিছু স্থিরচিত্র এবং ভিডিও চিত্র।
ফেনীর লেমুয়ায় পিকআপের ধাক্কায় খুলনার বাসিন্দা নিহত
বিদেশে চাকরির স্বপ্ন, কিন্তু শেষ হলো দুঃস্বপ্নে!
নাটোরের সিংড়া উপজেলার এক যুবক সৌদি আরবের জেদ্দা থেকে কান্নাজড়িত কণ্ঠে নিজের জীবন রক্ষার আকুতি জানিয়েছেন। অভিযোগ উঠেছে, চাকরির প্রলোভন দেখিয়ে তাকে বিদেশে নিয়ে দালাল চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। কয়েক দিন ধরে না খেয়ে অমানবিক পরিস্থিতিতে থাকার কথাও জানিয়েছেন তিনি।
ভিডিওতে তিনি বাংলাদেশ সরকার, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত উদ্ধার ও দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন।
ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। মানবপাচার ও প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য এখনো পাওয়া যায়নি এবং অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
নাটোরের লালপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে জমি থেকে ভরাট বালি উত্তোলনের অভিযোগে দুইজনকে আটক করেছে লালপুর থানা পুলিশ। এ সময় বালুভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করে আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে ১১৮ জন গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে এক বস্তা করে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন ২০২৬) মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এমপির উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও সুধীজনদের উপস্থিতিতে এ সহায়তা বিতরণ করা হয়।
দিন বা রাতের যে কোন সময়, নাটোরের লালপুর থানার যেকোনো জায়গায়, মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, মাদকের আড্ডাস্হল, ইমো হ্যাকিং এর আসর , জুয়ার আসর সহ সন্দেহভাজন সকল জায়গায় চলছে নাটোরের লালপুর থানা পুলিশের আকস্মিক অভিযান।
লালপুরে ইটভাটা শিল্প রক্ষায় সংবাদ সম্মেলন, ইউএনও ও ডিসি বরাবর স্মারকলিপি
নাটোরের সিংড়া উপজেলায় আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বিকেল ৫টায় সিংড়া কোর্ট মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় শতাধিক আর্জেন্টিনা সমর্থক অংশগ্রহণ করেন। এ সময় তারা দলের পতাকা বহন করেন এবং বিভিন্ন স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির সাবেক নেতা দাউদার মাহমুদ।
বক্তারা বলেন, ফুটবল বিশ্বজুড়ে সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান
নেত্রকোনার শ্যামগঞ্জ টু জারিয়া বিরিশিরি রোডে ট্রাক দুর্ঘটনা।স্টাফ রিপোর্টার এমডি এম.আর উজ্জ্বল, পূর্
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শ্যামগঞ্জ- বিরিশিরি সড়কে পাবই শিমুলতলি স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
গোদাগাড়ী উপজেলা প্রতিনিধির দেওয়া তথ্যমতে
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কৈডিমা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাবেক বিজিবি সদস্য মোহাম্মদ ওয়াজদে আলীর বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
নাটোরের বড়াইগ্রামে যুবদল নেতার ৫০ হাজার টাকা চাওয়ার কল রেকর্ড ফাঁ/স
নরসিংদীতে কাপড় ব্যবসায়ী মোজাম্মেল হত্যা মামলায় পিবিআই’র সংবাদ সম্মেলন
নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে প্রকৌশলীর দুই শিশু সন্তান নিহত, আহত ৩
লালপুর বাজারে ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পুতুল!
