Estiak Ahmed Shihab | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
Estiak Ahmed Shihab
|سبسکرائبرز
تازہ ترین ویڈیوز
নাটোরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবির পাশাপাশি লালপুর ও বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একই সঙ্গে লালপুর ও বাগাতিপাড়া উপজেলার ছাত্রদলের সংবাদ বর্জনের ঘোষণা দেন সাংবাদিকরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। কিন্তু বুধবারের ঘটনায় পুলিশের উপস্থিতিতেই ইউএনওকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বক্তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার পাশাপাশি লালপুর ও বাগাতিপাড়া থানার ওসিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, বুধবার (১২ আগস্ট) ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা ইউএনওকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন।
বড়াইগ্রামের বনপাড়ায় নিজ নামীয় জমি ও বাড়ি দখল মুক্ত করতে পিতার পক্ষে মেয়ের সংবাদ সম্মেলন
লালপুরের দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর/সাতপুকুরিয়া এলাকায় অবস্থানরত নাম ঠিকানা বলতে না পারা নিখোঁজ এই লোকটি তার নিজের সন্ধান চাই _
প্রয়োজনে যোগাযোগ স্থানীয় মেম্বারের মোবাইল নাম্বার- 01712825755
দিন বা রাতের যে কোন সময়, নাটোরের লালপুর থানার যেকোনো জায়গায়, মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, মাদকের আড্ডাস্হল, ইমো হ্যাকিং এর আসর , জুয়ার আসর সহ সন্দেহভাজন সকল জায়গায় চলছে নাটোরের লালপুর থানা পুলিশের আকস্মিক অভিযান।
লালপুরে ইটভাটা শিল্প রক্ষায় সংবাদ সম্মেলন, ইউএনও ও ডিসি বরাবর স্মারকলিপি
নাটোরের সিংড়া উপজেলায় আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বিকেল ৫টায় সিংড়া কোর্ট মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় শতাধিক আর্জেন্টিনা সমর্থক অংশগ্রহণ করেন। এ সময় তারা দলের পতাকা বহন করেন এবং বিভিন্ন স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির সাবেক নেতা দাউদার মাহমুদ।
বক্তারা বলেন, ফুটবল বিশ্বজুড়ে সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কৈডিমা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাবেক বিজিবি সদস্য মোহাম্মদ ওয়াজদে আলীর বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
লালপুর বাজারে ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পুতুল!
নাটোরে ধ"র্ষ"নে"র শি"কা"র শিশু কে দেখতে হাসপাতালে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন- হুইপ দুলু।
