Bayzid Islam Joy | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

   סרטונים אחרונים

Bayzid Islam Joy
3 Views · ago 3 months

⁣নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে ছিনতাইকারীদের বর্বরোচিত হামলায় গুরুতর আহত ৭০ বছর বয়সী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম (স্থানীয়দের কাছে ‘বুবি’ নামে পরিচিত) মারা গেছেন মঙ্গলবার রাতে অবস্থার অবনতি হলে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে দিবাগত রাত সোয়া ১টার দিকে তার মৃত্যু হয় প্রায় ২৫ বছর আগে ট্রেনে চড়ে এই স্টেশনে আসার পর থেকে স্টেশনকেই নিজের ঠিকানা বানিয়েছিলেন এই বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা স্টেশনের প্ল্যাটফর্ম ও দোকানপাট পরিষ্কার করে এবং যাত্রীদের সহায়তায় তিল তিল করে তিনি প্রায় ৪০ হাজার টাকা সঞ্চয় করেছিলেন গত শনিবার রাতে একদল দুর্বৃত্ত তার ঘরে ঢুকে সেই টাকা দাবি করে এবং দিতে অস্বীকৃতি জানালে তাকে পিটিয়ে গুরুতর আহত করে টাকা লুটে নেয় ঘটনাটি জানাজানির পর উপজেলা প্রশাসন ও স্থানীয়রা তার চিকিৎসার দায়িত্ব নিলেও শেষ রক্ষা হলো না রায়পুরার ইউএনও মো. মাসুদ রানা জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে

Bayzid Islam Joy
4 Views · ago 3 months

মাঠকর্মীদের ঘিরে বিক্ষোভ গ্রাহকদের
নাটোরের সিংড়া উপজেলার বিলদহরসহ বিভিন্ন এলাকায় চলতি মাসের বিদ্যুৎ বিল নিয়ে ব্যাপক অভিযোগ উঠেছে। গ্রাহকদের দাবি, বিলের কাগজে ভুল ইউনিট ও অতিরিক্ত বিল উল্লেখ করায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন।
এ ঘটনায় ক্ষুব্ধ গ্রাহকরা বিদ্যুৎ বিভাগের মাঠকর্মীদের জবাবদিহির মুখে ফেলেন। অনেকেই বিল সংশোধন ও প্রকৃত হিসাব নির্ধারণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য এখনও পাওয়া যায়নি। বিস্তারিত আসছে...

Bayzid Islam Joy
4 Views · ago 3 months

বায়েজীদ ইসলাম জয়

সিংড়া উপজেলা প্রতিনিধি


নাটোরের সিংড়া উপজেলায় আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেল ৫টায় সিংড়া কোর্ট মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় শতাধিক আর্জেন্টিনা সমর্থক অংশগ্রহণ করেন। এ সময় তারা দলের পতাকা বহন করেন এবং বিভিন্ন স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির সাবেক নেতা দাউদার মাহমুদ।

বক্তারা বলেন, ফুটবল বিশ্বজুড়ে সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান

Bayzid Islam Joy
7 Views · ago 3 months

⁣সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে।

সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।

অর্থ বছরে ২৭ কোটি ৫৫ লাখ ৫ হাজার ৩১০ টাকার বাজেট ঘোষণা করা হয়।

להראות יותר