Lei-Julgamento | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
Lei-Julgamento
সাতক্ষীরায় 'জুলাই শহীদ দিবস এবং জুলাই গণঅভ্যূত্থান দিবস ২০২৫' উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে এক বিশেষ প্রচারণা সভার আয়োজন করা হয়
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
"ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে "জুলাই শহীদ দিবস এবং জুলাই গণঅভ্যূত্থান দিবস ২০২৫" উদযাপন উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ।
সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে ইউএনও মহোদয়ের দোহাই দিয়ে ভ্যান চালকের পঞ্চাশ বছরের দখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ।
মুরাদনগরে গণপিটুনির ঘটনায় গ্রেপ্তার ৮ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে মা-মেয়েসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ৮ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৯ জুলাই) কুমিল্লা জেলা ও দায়রা জজের ১১ নং আমলী আদালতের বিচারক মমিনুল হক এই আদেশ দেন।
রিমান্ডে নেওয়া আসামিদের মধ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শিমুল বিল্লাল ও বাচ্চু মিয়াও রয়েছেন। তাঁদের সবাইকে পৃথক পৃথক অভিযানে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রিমান্ড পাওয়া আসামীরা হলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল ও ইউপি সদস্য বাচ্চু মিয়া, রবিউল আউয়াল, আতিকুর রহমান (৪২), বায়েজ মাস্টার (৪৩), দুলাল (৪৫), আকাশ (২৪), মো. সবির আহমেদ (৪৮) এবং নাজিমুদ্দিন বাবুল (৫৬)।
কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো. সাদিকুর রহমান বলেন, গণপিটুনির মামলায় ৭ দিনের রিমান্ড চাওয়া হলে প্রত্যেক আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। রিমান্ডের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা গোয়েন্দা পুলিশকে। রিমান্ডশেষে মেডিকেল করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৩ জুলাই বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়ইবাড়ি গ্রামে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে স্থানীয়দের একটি দল প্রকাশ্যে ঘোষণা দিয়ে মা-মেয়েসহ একই পরিবারের তিন সদস্যকে নির্মমভাবে গণপিটুনি ও কুপিয়ে হত্যা করে। নিহতরা হলেন—কড়ইবাড়ি গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৫), তাঁর ছেলে রাসেল মিয়া (২৮) এবং মেয়ে জোনাকি আক্তার (২২)। এই ঘটনায় গুরুতর আহত হন রুবির আরেক মেয়ে রুমা আক্তার, যাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নৃশংস এই হত্যাকাণ্ডের চারদিন পর নিহত রুবির মেয়ে রিক্তা বেগম বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল ও ইউপি সদস্য বাচ্চু মিয়াসহ ৩৮ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২৫ জনকে আসামি করা হয়। মামলার পরপরই সেনাবাহিনী এবং র্যাব অভিযান চালিয়ে এজাহারভুক্ত আটজনকে গ্রেপ্তার করে।
এদিকে, গণপিটুনিতে মা মেয়ে সহ তিনজনকে হত্যা মামলাটি প্রথমে বাঙ্গরা থানার পুলিশ কর্মকর্তাকে দেওয়া হলেও পরবর্তীতে সেটি সোমবার বিকালে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার চক্রবর্তীকে।
দিনাজপুরে অধঃস্তন আদালত স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে আইনজীবী সমিতির সমাবেশ
দিনাজপুরে অধঃস্তন আদালত জেলা সদর থেকে উপজেলা পর্যায়ে স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অন্যান্য আইনজীবীরা। বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজনগরে হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক জয়নাল অবশেষে র্যাবের হাতে গ্রপ্তার।
মৌলভীবাজার জেলার রাজনগর থানার ২০২১ সালের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল আবেদীনকে অবশেষে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
চাঁদনীঘাট ব্রিজ এলাকার সিএনজি স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা যাত্রী ও পন্য পরিবহন কমিটি (আরটিসি)'র সভা অনুষ্ঠিত হয়েছে
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
সড়ক দুর্ঘ*টনা হ্রাসকল্পে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সাতক্ষীরার রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে বিশেষ প্রশিক্ষণ -২০২৫ অনুষ্ঠিত
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামকে আদর্শ গ্রাম হিসাবে ঘোষণা করা হয়েছে
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
সাতক্ষীরার কালিগঞ্জে আইন লঙ্ঘন করে প্রকাশ্যে লোকালয়ে সম্পুর্ণ অবৈধভাবে ইট পোড়ানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ।
মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ।
সাতক্ষীরার বাঁকাল চেকপোস্টে ৬টি সোনার চকলেটসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা তাকে আটক করেন
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ।
সাতক্ষীরার কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি জবরদখলের লক্ষে নারীর শ্লীলতাহানী, মারপিট ও নানাবিধ হুমকিতে থানায় অভিযোগ। বর্তমানে নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে আবুল কালাম তরফদার ও তার স্ত্রী নাছরিন খাতুন
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ।
অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে সাতক্ষীরা শহরে নাজমুল সরণি মিনি মার্কেট এলাকায় দক্ষিণা ফাস্টফুড ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ।
সাতক্ষীরায় আওয়ামীলীগের সাবেক নারী আসনের সংসদ সদস্য রিফাত আমিনের বাড়ীতে সেনাবাহিনীর অভিযানে তার ছেলে সাফায়েত সরোয়ার রুমনকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে।
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ।
সাতক্ষীরার কালিগঞ্জে সরকারি আইন লঙ্ঘন করে প্রকাশ্যে অবৈধভাবে ইট পোড়ানোর প্রস্তুতি চলছে
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ।
সাতক্ষীরার কালিগঞ্জে মৎস্যঘেরে ডাকাতির চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে এলাকাবাসী
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ।
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সাতক্ষীরায় ভিজিলেন্স টিমের বিভিন্ন পরিবহন কাউন্টারে মনিটারিং শুরু
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ।
আসন্ন ঈদ উল আযহা কে সামনে রেখে সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষন কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখছেন বিআরটিএ'র সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির।
ভিডিও চিত্র: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ।
সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অপারেশনাল কার্যক্রম পরিচালনা, শান্তি-শৃংখলা ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে আনুষ্ঠানিক ভাবে সাতক্ষীরার দেবহাটার " ছুটিপুর সীমান্ত ফাঁড়ি”র শুভ উদ্বোধন করেন যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কবীর (পিএসসি)
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ।