World Veterinary Day
Korte broek Opprett
বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর
বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর #reels #viralreels #video
কচু উপজেলা সংস্কার ও পরিষদের রাস্তার সংস্কার কাজ
কচুয়া উপজেলা পরিষদের রাস্তার কাজ চলমান। বাঁশ দিয়ে রাস্তা আটকে দেওয়ার পরেও প্রভাব খাটিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করায় বাকবিতন্ডা হচ্ছে স্থানীয় ড্রাইভারদের সাথে শ্রমিকদের। শাসনের হস্তক্ষেপ জরুরী।
বিরলে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
বিরলে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
বিরল (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরলে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবকের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে তার শ্বশুর মো. আব্দুস সাত্তার (৬১)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে বিরল থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার এজাহার অনুযায়ী, বিয়ের কিছুদিন পর থেকেই আসামি তাকে বিভিন্নভাবে অনৈতিক প্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে কয়েক দফা ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
মামলা দায়েরের পর শনিবার রাতেই অভিযান চালিয়ে বিরল পৌর শহরের শংকরপুর ডাঙ্গাপাড়া এলাকা থেকে আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করে পুলিশ।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
মামলা নং-০৩, তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৬।
পাতা খেলা: দেখুন কীভাবে মন্ত্র দিয়ে মানুষ টানছে! 😱 #viralvideo
গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট গোবিন্দপুর পাতা খেলা: দেখুন কীভাবে মন্ত্র দিয়ে মানুষ টানছে! 😱 #viralvideo
ভাড়রা ইউনিয়নে আওয়ামী লীগের সন্ত্রাস-চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাড়রা ইউনিয়নে আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ মে) দুপুরে ভাড়রা ইউনিয়নের সাধারণ জনগণের উদ্যোগে ইউনিয়নের প্রধান বাণিজ্যিক কেন্দ্র ভাড়রা বাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণ।
মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হোসেন, ভাড়রা ইউনিয়ন (পূর্ব) বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান এবং ভাড়রা ইউনিয়ন (পূর্ব) ছাত্রদলের সভাপতি মো. আজিম মিয়া।
বক্তারা বলেন, "ভাড়রা ইউনিয়নে আওয়ামী লীগের একাংশ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি চালিয়ে আসছে। এতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি—এই চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।"
মানববন্ধনে বক্তারা সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ভাড়রা ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
App „Eye News BD”




