চাঁদপুরের কচুয়া উপজেলার ৬ নং কচুয়া উত্তর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নাহার গ্রামে প্রায় ৩৫ বছর আগে নির্মিত একটি গুরুত্বপূর্ণ ব্রিজের দুই পাশের রেলিং বর্তমানে ঝরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজের বেহাল দশার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
কোরবানি উপলক্ষে চট্টগ্রামের কাপ্তাই সড়ক সহ বিভিন্ন সড়কে লক্ষ্য করেছি সড়কের পাশে পশুর হাট বসতে। সেই হাট গুলোতে ক্রেতা-বিক্রেতার ভিড়ে সড়ক গুলো প্রায় অবরুদ্ধ। যার ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের, জরুরি যাতায়াতে ঘটছে বিগ্ন। যা কখনো একটি উন্নত রাষ্ট্র এবং সভ্য সমাজের দৃশ্য হতে পারে না।