তারুণ্য নেতা হিসেবে জনপ্রিয়তায় ভাসছেন - নুরুল হক নুর
السراويل القصيرة خلق
তারুণ্য নেতা হিসেবে জনপ্রিয়তায় ভাসছেন - নুরুল হক নুর
তারুণ্য নেতা হিসেবে জনপ্রিয়তায় ভাসছেন - নুরুল হক নুর সভাপতি গণঅধিকার পরিষদ, ইতিমধ্যেই ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। #nuruhuqnur
উত্তরা ভালুকা সমিতির উদ্যোগে ফলজ গাছের চারা বিতরণ | Tree Plantation by Uttara Bhaluka Samiti
উত্তরা ভালুকা সমিতির উদ্যোগে ফলজ গাছের চারা বিতরণ | Tree Plantation by Uttara Bhaluka Samiti
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে ঢাকার উত্তরা ভালুকা সমিতির উদ্যোগে ভালুকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদের উপস্থিতিতে এই কার্যক্রম পরিচালিত হয়। এই ভিডিওতে দেখুন কীভাবে এই উদ্যোগটি শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করছে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে ভূমিকা রাখছে।
Subscribe for more community-centric videos
Cover Topic -
Bhaluka, Bhaluka Upazila, Mymensingh, Uttara Bhaluka Samiti, Tree Plantation, Fruit Tree Distribution, Environmental Protection, Student Engagement, Community Service, ভালুকা, ভালুকা উপজেলা, ময়মনসিংহ, উত্তরা ভালুকা সমিতি, বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ, পরিবেশ সুরক্ষা, সামাজিক কাজ, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী, ফলজ গাছ, Info Today Bangla, PuloKito, Info Today, Bangla News,
#bhaluka #treeplantation #communityservice #infotodaybangla #pulokito #mymensingh #uttora
বিরল উপজেলায় টানা কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে
বিরলে টানা কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি, জনজীবনে ভোগান্তি
বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলায় টানা কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে কখনও হালকা, আবার কখনও মাঝারি বৃষ্টিপাতের কারণে জনজীবনে কিছুটা ভোগান্তি দেখা দিয়েছে
বিশেষ করে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা চলাচলে সমস্যার সম্মুখীন হচ্ছেন উপজেলার বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে এছাড়া নিচু এলাকার বাসিন্দারা জলাবদ্ধতার আশঙ্কা করছেন
তবে কৃষকদের একাংশের মতে, চলমান বৃষ্টি আমন ধানের চারা রোপণের জন্য উপকারী হলেও অতিরিক্ত বৃষ্টিপাত অব্যাহত থাকলে কৃষিজমির ক্ষতির আশঙ্কা রয়েছে অনেক কৃষক আবহাওয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন থাকছে এবং দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি হচ্ছে ফলে স্বাভাবিক জীবনযাত্রা কিছুটা ব্যাহত হচ্ছে
আবহাওয়া সংশ্লিষ্ট সূত্র জানায়, মৌসুমি বায়ুর প্রভাবে দিনাজপুর অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এ অবস্থায় সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে
ত্রিশালে নিজ দোকানের ভেতর চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, শাটার বন্ধ করে পালাল দুর্বৃত্তরা
ময়মনসিংহের ত্রিশালে এক চাল ব্যবসায়ীকে তার নিজ দোকানের ভেতর নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর লাশ দোকানের ভেতরে রেখে বাইরে থেকে শাটার বন্ধ করে পালিয়ে যায় ঘাতকরা। ঘটনাটি ঘটেছে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বগার বাজার চৌরাস্তায়।
নিহত সুসেন চন্দ্র সরকার (৬২) উপজেলার সাউথকান্দা গ্রামের বাসিন্দা। তিনি বগার বাজার চৌরাস্তায় ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামে একটি চালের আড়তের মালিক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সুসেন চন্দ্র সরকারকে আঘাত করে হত্যা নিশ্চিত করে। এরপর দোকানের শাটার নামিয়ে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে তারা।
দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দোকানে গিয়ে শাটার খুলে ভেতরে সুসেন চন্দ্র সরকারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের ছেলে সুজন সরকার জানান, তাদের দীর্ঘদিনের চালের ব্যবসায় কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। হত্যার পর দোকান থেকে কয়েক লাখ টাকা লুট করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পরিবার।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান তিনি।
গরমের আরাম সমুদ্র সৈকতে গোসলের উদ্দেশ্যে পর্যটকদের উপস্থিতি বেড়েই চলেছে
গরমের আরাম সমুদ্র সৈকতে গোসলের উদ্দেশ্যে পর্যটকদের উপস্থিতি বেড়েই চলেছে অসাধারণ ঢেউ এবং মন মাতানো বাতাস
কচুয়া জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
কচুয়া জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মাওলানা আবু নাছর আশরাফির উপর হামলার প্রতিবাদে নাউলা প্রাথমিক বিদ্যালয় মাঠে ১২ জুন সকালে বিক্ষোভ প্রদর্শন করেছে কচুয়া জামাত ইসলামীর ক্ষুব্ধ নেতা কর্মীরা।
تطبيق «Eye News BD»





