সিরাজ সাহেব আপনি তো আওয়ামী লীগের দোসর : জানে আলম খোকা
Shorts Lumikha
সিরাজ সাহেব আপনি তো আওয়ামী লীগের দোসর : জানে আলম খোকা
সিরাজ সাহেব আপনি তো আওয়ামী লীগের দোসর : জানে আলম খোকা
.
#sherpur | #bogura_5 | #janealamkhoka
হাটের বেহাল দশায় ক্ষুব্ধ তাড়াশের কৃষক-ব্যবায়ীরা
হাটের বেহাল দশায় ক্ষুব্ধ তাড়াশের কৃষক-ব্যবায়ীরা
লাঙ্গলবন্দরে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ, নরসিংদী শাখার গঠনমূলক কার্যক্রম সম্পন্ন
লাঙ্গলবন্দর, নরসিংদী:
বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ, নরসিংদী শাখার উদ্যোগে সম্প্রতি লাঙ্গলবন্দরে অনুষ্ঠিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ গঠনমূলক কার্যক্রম। স্থানীয় পর্যায়ের হিন্দু শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের অধিকার, সামাজিক নিরাপত্তা, ধর্মীয় সহনশীলতা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ শুধুমাত্র একটি ছাত্র সংগঠন নয়, বরং এটি একটি সামাজিক আন্দোলনের নাম, যার মূল লক্ষ্য হলো সংখ্যালঘু শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা।
এই আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সংগঠনের নেতারা।
অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং সংগঠনের পক্ষ থেকে আগামীর পরিকল্পনা সম্পর্কে ধারণা দেওয়া হয়।
বিজয় দিবসের র্যালির নামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
বিজয় দিবসের র্যালির নামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
রেজওয়ান উল্লাহঃ
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত একটি র্যালিকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব হাবিবুল ইসলাম হাবিবের বিরুদ্ধে।
স্থানীয় সূত্র জানায়, বিজয় দিবস উদযাপনের নামে আয়োজিত ওই র্যালিতে দলীয় প্রতীক, স্লোগান ও নির্বাচনী প্রচারণামূলক কার্যক্রম লক্ষ্য করা যায়, যা নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধির পরিপন্থী বলে অভিযোগ করা হচ্ছে।
এ বিষয়ে রাজনৈতিক মহল ও সচেতন নাগরিকদের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, জাতীয় দিবসের মতো পবিত্র আয়োজনকে রাজনৈতিক প্রচারণার কাজে ব্যবহার করা গণতান্ত্রিক শিষ্টাচার ও নির্বাচনী নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
"Eye News BD" app





