রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ ভবনে জোরদার নিরাপত্তা প্রস্তুতি
শর্টস তৈরি করুন
এই ভিডিওটি প্রক্রিয়া করা হচ্ছে, অনুগ্রহ করে কয়েক মিনিটের মধ্যে ফিরে আসুন
সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষ্যে র্যাব-১৩ এর বিশেষ নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১২ টার দিকে জেলা শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই বিশেষ নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, গাইবান্ধা র্যাব -১৩ এর কোম্পানী কমান্ডার তরিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও প্রতিবন্ধকতাহীনতা এবং কোনো দুষ্কৃতকারী যাতে ভোটের পরিবেশ নষ্ট করতে না পারে এজন্য র্যাব বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে। এরই ধারাবাহিকতায় জেলার ৫ টি আসনের ৬৭৫ টি ভোটকেন্দ্রে ১৪ টি টহল দল, ২ টি ষ্ট্রাইকিং রিজার্ভ ফোর্স, ১ টি বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকে র্যাব সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবে।
এছাড়াও র্যাবের মিডিয়া সেল সার্বক্ষনিক মিডিয়া মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য অনলাইন প্লাটফর্মে যে কোনো ধরনের গুজব ও অপতথ্য প্রতিরোধে র্যাবের সাইবার মনিটরিং টিম কাজ করবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
শাহাজালাল বিমান বন্দরে গাড়ি পার্কিং-এ তিব্র যানজট
নিরাপত্তাকর্মীদের সাথে যাত্রীদের হেটগোল।৩ অক্টোবর রাতই বিমানবনদরে এ ঘটনা।
🌙🌺✅🎯☘️🌺 অপুর্ব সৌন্দর্য | Nature’s Hidden Beauty 🌿✨🌿🌷🌺🌼🌸💮🌱🏵️🌹
🌺🌿অপুর্ব সৌন্দর্য সবসময় আমাদের মনকে মুগ্ধ করে। প্রকৃতির রঙ, নদী, আকাশ ও পরিবেশের মাঝে লুকিয়ে আছে এক অনন্য দৃশ্যপট। এই ভিডিও/কনটেন্টে আপনি পাবেন সেই অপুর্ব সৌন্দর্যের ঝলক, যা মনকে করবে প্রশান্ত ও আনন্দময়।
🌿 Nature has its own hidden beauty that always mesmerizes us. The colors of nature, rivers, sky, and environment together create a heavenly scene. In this content, you will experience the glimpse of that unique beauty which will bring peace and joy to your soul. ✨
কুলিয়ারচরে অষ্টমীস্নানে পুণ্যার্থীর ঢল
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের ঘাটে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমীস্নানে হাজারো পুণ্যার্থীর ঢল নেমেছে। ভগবানের কৃপা ও পাপমুক্তির আশায় শিশু ও বৃদ্ধরাও বাদ যায়নি স্নানোৎসব বরণ করতে।
আজ শনিবার সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত কুলিয়ারচর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অষ্টমী স্নানোৎসবের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলিয়ারচর উপজেলা শাখা ও পৌর শাখা।
অষ্টমী স্নান পরিদর্শন করেন, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাইয়ুম, সালুয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বকুল, কুলিয়ারচর পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযূষ কান্তি ঘোষ, সাধারণ সম্পাদক বিজয় দাস, কুলিয়ারচর উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সহ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দরা।
অষ্টমী স্নান উপলক্ষ্যে উপজেলার সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের ঘাট বসে অষ্টমীর মেলা। মেলায় দোকানিরা নানা খেলনা, মিষ্টি জাতীয় খাবার ও বাহারি গ্রামীণ পণ্যের পসরা সাজিয়ে বসেন। অষ্টমীর স্নানোৎসব ও মেলাকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করে।
উপজেলা পুজা উদযাপন পরিষদের কুলিয়ারচর পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযূষ কান্তি ঘোষ জানান, ধর্মীয় রীতি অনুযায়ী গীতাপাঠ, মাল্যজপ, ধ্যান, প্রসাদ বিতরণ, হরিনাম সংকীর্তনের মধ্যদিয়ে পুণ্যার্থীরা স্নানোৎসব সম্পন্ন করেন।
'আই নিউজ বিডি' অ্যাপ




