পুলিশের সঙ্গে জুলাই যুদ্ধাদের সংঘর্ষের পর অতিরিক্ত সেনাবাহিনী মোতাহান

ショーツ 作成

পুলিশের সঙ্গে জুলাই যুদ্ধাদের সংঘর্ষের পর অতিরিক্ত সেনাবাহিনী মোতাহান

⁣পুলিশের সঙ্গে জুলাই যুদ্ধাদের সংঘর্ষের পর অতিরিক্ত সেনাবাহিনী মোতাহান

Mamun Sorder

0

0

5

দুই বন্ধু এক সাথে মার্কেটের দোতলা থেকে নিচতলায়

পরার আগে তারা খুব হাস্যজল ছিলেন

মো: সৈকত হাসান, ফরিদপুর

0

0

11

মিরপুর ১০ এ দাপটের সাথে চলছে ব্যাটারিচালিত রিকশা

⁣ব্যাটারিচালিত রিকশা

Akm Kaysarul Alam

0

0

8,964

বাবা-মার পরেই শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি

⁣বাবা-মার পরেই শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি

Mamun Sorder

0

0

8

⁣যশোরে ককটেল ও অস্ত্রসহ জামাল আটক

যশোরের বাঘারপাড়া উপজেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে একজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)। রোববার দিবাগত রাত গভীরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জয়রামপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।


র‍্যাব জানায়, আটক ব্যক্তির নাম মো. জামাল সরদার (৪৫)। তাঁর কাছ থেকে ১৪টি ককটেল, একটি কুড়াল ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।


র‍্যাব-৬ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জয়রামপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জামাল সরদার পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ঘরের ভেতরে লুকিয়ে রাখা বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়।


র‍্যাবের ভাষ্য অনুযায়ী, জামাল সরদারের বিরুদ্ধে আগে থেকেই হত্যাচেষ্টা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। তিনি এলাকায় চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করা হয়েছে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করেছেন বলে জানায় র‍্যাব। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আজ সকালে তাঁকে বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়।

Noor Islam

0

0

11

৫ দিন প্রেমেই প্রবাসীর স্ত্রীর বাড়িতে যুবক, বিয়েতে নারাজ গৃহবধূ।

ফেসবুকে মাত্র পাঁচ দিনের পরিচয়, তা থেকেই প্রেম। আর সেই প্রেমের টানেই প্রবাসীর স্ত্রীর বাড়িতে ছুটে আসে নীরব (২০) নামে এক যুবক।

বৃহস্পতিবার (২১ মে) রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের গাড়াডোবা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক কৌতূহল ও তোলপাড় সৃষ্টি হয়েছে।

আটক যুবক নীরব পার্শ্ববর্তী ধনবাড়ী উপজেলার বলিবদ্র ইউনিয়নের মুসুদ্দি উত্তরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গারোডোবা এলাকার দুবাই প্রবাসী রাহীমের স্ত্রীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে নীরবের পরিচয় হয়। মাত্র পাঁচ দিন আগের সেই পরিচয় দ্রুতই প্রেমের সম্পর্কে রূপ নেয়। প্রেমের টানে ওই যুবক বৃহস্পতিবার রাত ৮টার দিকে প্রবাসীর স্ত্রীর সঙ্গে দেখা করতে সরাসরি তার বাড়িতে চলে আসে এবং কৌশলে খালাতো ভাইয়ের পরিচয় দেয়।

পারিবারিক সূত্রে জানা যায়, রাহীমের মা মারা যাওয়ার পর সে ছুটিতে এসে রাবেয়া আক্তার লাবণীকে বিয়ে করে। বিয়ের কয়েক মাস পর রাহীম আবারও দুবাই চলে যায়। বাড়িতে কেবল রাহীমের বৃদ্ধ বাবা ও তার স্ত্রী লাবণী থাকতেন।

অভিযোগ উঠেছে, লাবণী নিজেই নীরবকে তার শ্বশুরবাড়িতে আসতে বলেছিল। রাতের খাবার শেষে নীরবকে আলাদা একটি রুমে ঘুমাতে দেওয়া হয়। পরে শ্বশুর ঘুমিয়ে পড়লে লাবণী গভীর রাতে নীরবের ঘরে প্রবেশ করে। বাড়িতে অন্য কোনো সদস্য না থাকায় বিষয়টি টের পেয়ে যান প্রতিবেশীরা। তারা বাড়িটি ঘেরাও করে এবং একই ঘর থেকে ওই যুবক ও প্রবাসীর স্ত্রীকে হাতেনাতে আটক করে। ঘটনাটি জানাজানি হলে রাতেই ওই বাড়িতে উৎসুক জনতার ভিড় জমে।


আটকের পর স্থানীয়রা বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করলে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। আটককৃত যুবক নীরব ওই প্রবাসীর স্ত্রীকে বিয়ে করতে সানন্দে রাজি থাকলেও, বেঁকে বসেন স্বয়ং স্ত্রী লাবণী। তিনি ওই যুবককে বিয়ে করতে কোনোভাবেই রাজি নন বলে সাফ জানিয়ে দেন। তার দাবি— মাত্র পাঁচ দিনের চ্যাটিংয়ের জেরে তিনি নিজের সংসার ভাঙতে রাজি নন।


স্থানীয় বাসিন্দা সৈকত, রিয়াদ ও সীমান্ত বলেন, ‘ফেসবুকে প্রেম যে এতটা অন্ধ হতে পারে, তা এই ঘটনা না দেখলে বিশ্বাস করা যেত না। ছেলেটি তো বিয়ের জন্য এক পায়ে খাড়া, কিন্তু মেয়েটি এখন আর তাকে বিয়ে করতে চাইছে না।’


সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, বিষয়টি নিয়ে এলাকায় এখনো তীব্র গুঞ্জন চলছে এবং স্থানীয় মাতব্বররা বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করছেন।


এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন জানান, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ABADAD ALI

0

0

8