পথচারী ও আন্দোলন কারী

Calção Crio

পথচারী ও আন্দোলন কারী
Abdullah Ibne Khalid

পথচারী ও আন্দোলন কারী

আজ জুলাই যোদ্ধারা শাহবাগ এর রাস্তা বন্ধ করে জুলাই সনদের দাবিতে সমাবেশ করতে থাকলে পথচারীদের সাথে বিবাদে জরিয়ে পরে।

Abdullah Ibne Khalid

0

1

Compartilhar

11

মহাজনি শোষণ ও গ্রামীণ সংকটের বাস্তব রূপায়ণ
Md Zakir Hossain

মহাজনি শোষণ ও গ্রামীণ সংকটের বাস্তব রূপায়ণ

⁣চাঁদপুরের স্থানীয় মঞ্চে গতকাল সন্ধ্যায় অত্যন্ত আবেগঘন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে মঞ্চস্থ হলো একটি জীবনমুখী নাটক। গ্রামীণ জনপদের অবহেলিত সাধারণ মানুষের সুখ-দুঃখ, মহাজনি ঋণের নিষ্ঠুর ফাঁদ এবং সামাজিক টানাপোড়েনের এক বাস্তবসম্মত চিত্র ফুটে উঠেছে এই নাট্য পরিবেশনায়।
​নাটকের একটি বিশেষ দৃশ্যে দেখা যায়, গ্রামীণ এক প্রভাবশালী ও পাওনাদার চরিত্রে অভিনয়শিল্পী (সবুজ পাঞ্জাবি, ধুতি ও টুপি পরিহিত) অত্যন্ত চড়া গলায় এবং আক্রমণাত্মক ভঙ্গিতে তার পাওনা টাকা দাবি করছেন। অন্যদিকে, সমাজের শোষিত ও অসহায় শ্রেণির প্রতিনিধি হিসেবে অপর এক কেন্দ্রীয় চরিত্র (সাদা গেঞ্জি ও কাঁধে গামছা পরিহিত) হাত জোড় করে বিনীতভাবে নিজের চরম আর্থিক অনটন ও অসহায়ত্বের কথা তুলে ধরছেন। তিনি মহাজনের ঋণের জালে জর্জরিত হয়ে কিছুটা সময় প্রার্থনা করছেন এবং বর্তমান সংকট কেটে গেলে সব পাওনা চুকিয়ে দেওয়ার আকুতি জানাচ্ছেন। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা এক গ্রামীণ নারী চরিত্রের (হলুদ শাড়ি পরিহিত) নীরব কিন্তু চিন্তিত ও উদ্বিগ্ন উপস্থিতি দৃশ্যটির নাটকীয়তা এবং দর্শকদের আবেগ বহুগুণ বাড়িয়ে দেয়।
​মঞ্চের আলো-ছায়ার চমৎকার ব্যবহার, প্রতীকী আবহ এবং অভিনেতাদের জীবন্ত সংলাপ প্রক্ষেপণ উপস্থিত দর্শকদের গভীরভাবে আলোড়িত করে। বিশেষ করে লাইভ বাদ্যযন্ত্রের সুর ও অভিনয়শিল্পীদের নিখুঁত অঙ্গভঙ্গি গ্রামীণ সমাজের শোষণের নির্মম বাস্তবতাকে মঞ্চে সফলভাবে ফুটিয়ে তুলেছে। নাটকটি শেষে উপস্থিত দর্শক ও নাট্যবোদ্ধারা অভিনেতাদের চমৎকার পারফরম্যান্স এবং নির্দেশনার ভূয়সী প্রশংসা করেন।

Md Zakir Hossain

0

0

Compartilhar

3

কচুয়া চৌমুহনী মাদ্রাসায় ফ্রি  মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
shahadat Munsy

কচুয়া চৌমুহনী মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

⁣কচুয়া চৌমুহনী মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।
চাঁদপুরের কচুয়ায় চৌমুহনী মাদ্রাসায় চৌমুহনী সমাজ কল্যাণ পরিষদ ও দিশারী মেডিকেল (নরমাল ডেলিভারি) সেন্টারের উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর শুক্রবার চৌমুহনী মাদ্রাসার অডিটরিয়ামে চৌমুহনী সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি চৌমুহনীবাজার মসজিদের খতিব প্রভাষক মাওলানা শহীদুল্লাহ খানের সার্বিক সহযোগিতায় সকাল ৯ টা থেকে সারাদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়েছে। কচুয়া দিগন্ত দিশারী ফাউন্ডেশন ও চৌমুহনী সমাজ কল্যাণ পরিষদের যৌথ তত্ত্বাবধানে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের সভাপতিত্ব করেন নব দিগন্ত সম্পাদক কচুয়া দিশারী স্কুল মাদ্রাসা ও দিশারী মেডিকেল পরিচালক, কচুয়া প্রেসক্লাবের সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাত হোসেন মুন্সী। স্থানীয় জামায়াত নেতা ও কচুয়া প্রেসক্লাব সহ-সভাপতি মাওলানা আবু হানিফ নোমানের সঞ্চালনায় মেডিকেল ক্যাম্প উত্তর আলোচনায় প্রধান অতিথির বিশিষ্ট সমাজসেবক ডাক্তার নাসরিন সুলতানা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবু তাহের মুন্সি, কচুয়া আল ফাতেহা মাদ্রাসার শিক্ষক মাওলানা মিয়াজী মোহাম্মদ আব্দুল কাদের, শরিফুল ইসলাম, ফারুক মুন্সী, ফয়েজ মুন্সী, আব্দুল হাকিম, ইঞ্জিনিয়ার রায়হান হোসেন, ও ছাত্র নেতা রামিম হোসেন, ডাঃ নাছরিন সুলতানা এমবিবিএস, পিজিটি গাইনী, ও চক্ষু ডাঃ সাগর চন্দ্র রায়। মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন, আসিফ মাহমুদ, অধ্যক্ষ মাওলানা আবু জাফর,, ওয়ালী উল্লাহ মীর, হোসনেয়ারা বেগম, আমিনুল ইসলাম মীর স্থানীয় ছাত্র শিবির নেতৃবৃন্দ প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় এতিমখানা শিক্ষার্থী, বয়স্ক পুরুষ মহিলা শিশুসহ সকল শ্রেণীর রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এতে উপস্থিত সকলের সন্তুষ্টি প্রকাশ করেন এবং দিশারী মেডিকেলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

shahadat Munsy

0

0

Compartilhar

10

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ জন আটক
Nazrul Islam

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ জন আটক

⁣দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরে একটি সফল অভিযান পরিচালনা করেছে। অভিযানে অবৈধভাবে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি ইঞ্জিনচালিত বোটসহ ২৩ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করা হয়। টহলকালে কুতুবদিয়া বহিঃনোঙর এলাকা থেকে প্রায় ৪৬ নটিক্যাল মাইল দূরে দুটি সন্দেহজনক কাঠের বোট শনাক্ত করে নৌবাহিনীর জাহাজ শহীদ মহিবুল্লাহ। বোটদ্বয়কে থামার সংকেত দেওয়া হলে তারা পালানোর চেষ্টা করে।
পরবর্তীতে নৌবাহিনী জাহাজ ধাওয়া করে ‘এফবি আজিজুল হক’ ও ‘এফবি রুনা আক্তার’ নামের দুটি বোট আটক করে। তল্লাশি চালিয়ে বোট দু’টি থেকে ১ হাজার ৭৫০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট ও ৩২টি মোবাইল ফোন জব্দ করা হয়। একই সঙ্গে চোরাকারবারি চক্রের ২৩ জন সদস্যকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা অধিক মুনাফার আশায় শুল্ক ফাঁকি দিয়ে সিমেন্টগুলো মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছে। উদ্ধারকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার, সন্ত্রাসী তৎপরতা ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান ও টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Nazrul Islam

0

0

Compartilhar

9

পিপড়া হাটার মতো জায়গা নেই শুধু পরিক্ষার্থী
Abdur rashid Rana

পিপড়া হাটার মতো জায়গা নেই শুধু পরিক্ষার্থী

⁣https://eyenewsbd.com/articel

Abdur rashid Rana

0

0

Compartilhar

9

তিস্তা বাঁচাই আন্দোলন
Akm Kaysarul Alam

তিস্তা বাঁচাই আন্দোলন

⁣তিস্তা বাঁচাই আন্দোলন

Akm Kaysarul Alam

0

0

Compartilhar

119