পাংশার সার শৈলকুপায় পাচারকালে কৃষকের হাতে আটক

Pantalones cortos crear

পাংশার সার শৈলকুপায় পাচারকালে কৃষকের হাতে আটক

⁣
মোঃ বাপ্পারাজ খান (পাংশা প্রতিনিধি)


সার সংকটে যখন রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কৃষকেরা দিশেহারা, ঠিক তখনই ২৬ বস্তা ডি এ পি সার শৈলকুপা উপজেলায় পাচার করা কালে কৃষকের হাতে আটক।
(২৮ আগস্ট ) বৃহস্পতিবার রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কেয়াগ্রাম খুলুমবাড়ী খেয়াঘাট দিয়ে দুটি ভ‍্যান গাড়িতে ২৬ বস্তা ডি এ পি সার নিয়ে গড়াই নদীর খেয়া ঘাটপার হয়ে খুলুমবাড়ী বাজারের দিকে যাচ্ছে দেখে ঐ এলাকার কৃষকেরা স্থানীয় সাংবাদিক ও পাংশা উপজেলা প্রেসক্লাবের সদস্য মোঃ বাপ্পারাজ খান'কে খবর দেন।মোঃ বাপ্পারাজ খান তাৎক্ষণিক খেয়াঘাট এলাকায় গিয়ে ভ‍্যান চালকের কাছে জানতে চাইলে, তারা জানান এই সার বাগলী বাজার জাহিদ বিশ্বাস এর গোডাউন থেকে এনেছি। কোথায় নিচ্ছেন জানতে চাইলে ভ‍্যানচালক জানান, খুলুমবাড়ী বাজারে সাম কুন্ডুর ঘরে যাবে।
ঐ সাংবাদিক বিষয়টি জানতে তাৎক্ষণিক মুঠোফোনে সার এর ডিলার জাহিদ বিশ্বাস'কে ফোন দিলে তিনি প্রথমে অস্বীকার করলেও পরে নিজের ভুল স্বীকার করেন।
তখন ঐ সাংবাদিক তাৎক্ষণিক নিজের ফেসবুক আইডি থেকে সার বোঝাই ভ‍্যানগাড়ীসহ একটি পোষ্ট দিলে বিষয়টি পাংশা উপজেলা কৃষি কর্মকর্তার নজরে আসে। পাংশা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সোলাইমান হোসেন ও মোঃ রফিকুল ইসলাম ও কসবামাজাইল ইউনিয়ন কৃষি কর্মকর্তা আবু হেনা মোস্তফা দ্রুত ঘটনা স্থলে পৌছে সার বোঝাই ভ‍্যানগাড়ী আটক করে বাগলী বাজারে জাহিদ বিশ্বাসের দোকানে নিয়ে আসেন।

সন্ধ্যায় পাংশা উপজেলা প্রেসক্লাবে আরেক সাংবাদিক রবিউল ইসলাম বাগলী বাজারে গিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তার কাছে জানতে চাইলে, তিনি ঘটনার সত‍্যতা স্বীকার করে ঐ সাংবাদিক'কে জানান, আমরা বিষয়টি আপাতত ক্ষমার চোখে দেখতে চাই। আপনারা ফেসবুক আইডি থেকে স্টাটাস তুলে নিন। তার কথায় ঐ সাংবাদিক রেগে গেলে, তখন উপসহকারী কৃষি কর্মকর্তা সোলাইমান হোসেন কথার প্রঙ্গ পাল্টিয়ে বলেন, আমরা অবশ্যই ডিলার জাহিদ বিশ্বাসের বিরুদ্ধে আইনানুগ ব‍্যাবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে কসবামাজাইল ইউনিয়নের ভুক্তভোগী কৃষক তরুন জানান, জাহিদ বিশ্বাস দীর্ঘ ১০/১৫ বছর যাবৎ সারের ডিলারী করছেন। এখনো কিভাবে তার ডিলারী থাকে? মতিন, রতন, আরিফ, ও শিবলু আরো অন্যান্য ব্যক্তিরা জানান আমরা সার আনতে গেলে সার দেয় না। আরো বলেসার এখন নাই তা ছাড়া ও জাহিদ বিশ্বাস সার বিক্রি করে বস্তুা প্রতি ২০০থেকে ৩০০ টাকা বেশি দরে সার ডিলার জাহিদ বিশ্বাস নিজ ইউনিয়ন বাদ দিয়ে সার বিক্রি করেন সরিষা ইউনিয়নের বাগলী বাজারে। কসবামাজাইল ইউনিয়নের কৃষকেরা সার আনতে বাগলী বাজারে গেলে, ডিলার সার নেই বলে বিভিন্ন অজুহাত দেখিয়ে খালি হাতে ফেরত দেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক কৃষক জানান, জাহিদ বিশ্বাস দীর্ঘদিন ধরেই সার নিয়ে নয় ছয় করে আসছেন। আমরা তার ডিলারী বাতিল করতে অবিলম্বে নতুন ডিলার চাই।

news24

0

0

14

গর্জনিয়া সীমান্তের অঘোষিত রাজা ডাকাত শাহীনের আস্তানা থেকে বিপুল ভারী অস্ত্র উদ্ধার..

⁣গর্জনিয়া সীমান্তের অঘোষিত রাজা ডাকাত শাহীনের আস্তানা থেকে বিপুল ভারী অস্ত্র উদ্ধার

Abir Hossain Sun

0

0

14

আমি সত্য বলেই যাব ,আমার কিছু আসে যায় না,নাসীরুদ্দীন পাটওয়ারী

তাতে আমার কিছু আসে যায় না, আমি সত্য বলেই যাব নাসীরুদ্দীন পাটওয়ারী

Mahamud Mithu

0

0

15

কাশিয়ানীতে যৌথবাহিনীর অভিযানে আটক আট জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।  শুক্রবার(২৭জুন) দিবাগত রাত সাড়ে ১

কাশিয়ানীতে যৌথবাহিনীর অভিযানে আটক আট জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

শুক্রবার(২৭জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, কল্কি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য আইনে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত।।

M Obaydullah Al Mahmudi

0

0

21

নারায়ণগঞ্জের বন্দর থানাধীন রেললাইন বউবাজার সংলগ্ন এলাকায় কিশোর গ্যাংয়ের দেশীয় অস্ত্র নিয়ে মহড়া

⁣নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর একের পর এক অভিযানেও থামসে না কিশোর গ্যাংয়ের উপদ্রব।

নারায়ণগঞ্জের বন্দর থানাধীন রেললাইন বউবাজার সংলগ্ন এলাকায় পুনরায় কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কার্যকলাপের দৃশ্য এটি।

GK Shohag

1

0

26

“আমরা ধর্মকে কখনোই ব্যবসা বা রাজনীতির হাতিয়ার করি না” —বিএনপি নেতা বাচ্চু

⁣“আমরা ধর্মীয় শাসনে বিশ্বাসী, কিন্তু ধর্মকে কখনোই ব্যবসা বা রাজনীতির হাতিয়ার করি না” —বিএনপি নেতা বাচ্চু
.
#bnp | #sirajganj | #bachchu

Juwel Hossain

0

0

7