পাবনা সদর টেবুনিয়া বাজারে প্রশাসনের উচ্ছেদ অভিযান

מִכְנָסַיִים קְצָרִים לִיצוֹר

পাবনা সদর টেবুনিয়া বাজারে প্রশাসনের উচ্ছেদ অভিযান

⁣পাবনা সদর টেবুনিয়া বাজারে প্রশাসনের উচ্ছেদ অভিযান।

Mirza Mizanur Rahman Mizan

0

2

32

মাত্র ১৮ বছর বয়সে আত্নহত্যা

⁣⁣মাত্র ১৮ বছর বয়স—জীবনের শুরু, স্বপ্ন গড়ার সময়। অথচ এ বয়সেই এক তরুণ এমন এক নির্মম সিদ্ধান্ত নিল, যা ভাবলেও হৃদয় কেঁপে ওঠে। আত্ম*হত্যা—এটা কোনো সমাধান নয়, বরং এক চরম পরিণতি। কিন্তু কী এমন কষ্ট ছিল তার জীবনে, যা তাকে এত বড় এক নিকৃষ্ট পথ বেছে নিতে বাধ্য করলো?

ছেলেটির বাবা নেই। পরিবারে ছিল শুধু মা ও এক বোন। সংসারের বড় সন্তান হিসেবে হয়তো দায়িত্বের ভারটাই বেশি অনুভব করতো। কে জানে—কোনো চাপ, অপমান, হতাশা বা অভাব তাকে ভিতর থেকে এমনভাবে ভেঙে দিয়েছে, যার বোঝা সে আর বহন করতে পারেনি।

সে নিজের জীবনটা শেষ করে দিলো ঠিকই—কিন্তু পেছনে রেখে গেলো এক অসহায় মা, যার বুকটা আজ ফেটে চৌচির, আর এক ছোট বোন, যার ভরসার একমাত্র মানুষটাকেও কেড়ে নিলো এই নিষ্ঠুর বাস্তবতা। সে নিজের জীবন দিয়ে নিজের প্রিয়জনদেরও যেন জীবন্ত লাশ বানিয়ে গেলো।

জানি না, কী সেই অজানা কষ্ট, কিন্তু এটুকু জানি—কাউকে হারানোর ব্যথা সারা জীবনের জন্য রয়ে যায়। জীবন যতই কঠিন হোক, বেঁচে থাকার লড়াইটাই সবচেয়ে বড় সাহস। কেউ যদি আগে পাশে দাঁাতাতো, একটু বোঝাতো—হয়তো আজ গল্পটা অন্যরকম হতো।

Farhad Ahmad

0

1

22

মণিরামপুরে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে ২০১০ সালের বালু মহাল ও মাটি কাটা আইন ০৪ এবং ১৫ ধারায় অভিযুক্ত করে মণিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোঃ ইব্রাহিম হোসেনকে (২০) অর্থদন্ডের মাধ্যমে নগদ ৫০ হাজার নগদ টাকা জরিমানা আদায় করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মণিরামপুর সহকারি কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন।

‎বৃহস্পতিবার (১লা জানুঃ) বিকালে মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের প্রধান সড়কের পার্শ্ববর্তী লাউড়ী পল্লীবিদ্যুৎতের পাওয়ার সাবস্টেশনের গা ঘেঁষে কামরুল ইসলামের জমি হতে স্কো দিয়ে মাটি কাটার অপরাধে সরাসরি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করে অর্থদণ্ড আদায় করা হয় বলে চলতি এ তথ্য নিশ্চিত করেছে মণিরামপুর সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ের তথ্য মিডিয়া সেল।এ সময় স্কো মিটারের একটি ব্যাটারী সেট জব্দ করা হয়।

‎কৃষি জমির উর্বরতা হারানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় ও চলাচলের রাস্তার ক্ষয়রোধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নবাগত মণিরামপুর সহকারি কমিশনার ভূমি মাহির দায়ান আমিন।

Noor Islam

0

0

14

জি.পি.এ ৫ এর দৌড়ে মনুষ্যত্ব কতটুকু জরুরি

⁣জি.পি.এ ৫ এর দৌড়ে মনুষ্যত্ব কতটুকু জরুরি

Mamun Sorder

0

0

7

বাড্ডা এখন ধ্বংসের দোরগোড়ায়: সড়কে না আছে শৃঙ্খলা, না আছে আইন

⁣সড়কে বসেছে হাট, ফুটপাতে নেই পথচারীর ঠাঁই—যানজটের নগরে পরিণত হচ্ছে বাড্ডা। অথচ কর্তৃপক্ষ নীরব দর্শক।

Sumon Hawlader

0

1

25

তিরমিজি শরীফের শাইখুল হাদিস এখন পাগল

তিরমিজি শরিফের শাইখুল হাদিস জাদুগ্রস্থ হয়ে এখন পাগল বেশে ঘুরে বেড়াচ্ছে

M Obaydullah Al Mahmudi

0

0

21