Rangpur

Kratke hlače Stvoriti

Rangpur

⁣Rangpur #reelsfypシ #fb #fbyシvideo

Akm Kaysarul Alam

0

1

27

শিশু পার্ক

⁣শিশু পার্কে একদিন

Akm Kaysarul Alam

0

1

33

সংঘর্ষের পর ১৫০০ পরিবার ঘরবাড়ি ছাড়া

⁣সংঘর্ষের পর কালীগঞ্জে পরিবার ঘরছাড়া১৫০০, ৩ নং নম্বর কোলা ও ২ নং জামাল ইউনিয়ন

সংবাদ সম্মেলনে দাবি

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া এলাকায় গত ১ জুন আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হন। এর পর পর থেকেই জামাল ইউনিয়নের ২০টি গ্রামে দুই শতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনা নিয়ে গতকাল বুধবার সকালে শহরের নলডাঙ্গা সড়কে বিএনপির নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপি। এতে দাবি করা হয়, ইউনিয়নটির ২০টি গ্রামের ১ হাজার ৫০০ পরিবার বর্তমানে ঘরছাড়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু বলেন, গত ৩০ ও ৩১ মে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুদিনের কর্মসূচি নেয় স্থানীয় বিএনপি। ২নং জামাল ইউনিয়নও কর্মসূচি নেয়। কিন্তু কর্মসূচিতে বাধা দিতে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মোল্লা ও ৪ আগস্ট বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ মামলার আসামি আলাউদ্দিন আলা এবং সাবেক

জামায়াত নেতা ইউনুস আলীর নেতৃত্বে দেশীয় অস্ত্রসহ মোটরসাইকেলে মহড়া দিয়ে এলাকায় ত্রাসের সৃষ্টি করে।

তিনি বলেন, ৩১ মে রাতে উপজেলার নাকোবাড়িয়া গ্রামে দফায় দফায় তারা মিটিং করতে থাকে বিএনপি নেতাকর্মীদের ওপর আক্রমণ করার জন্য। বিষয়টি বিএনপি নেতারা ওসিকে জানালেও তিনি আমলে নেননি। রাত ।। রাত থেকে শুরু করে সংঘর্ষের দিন সকাল ৭টা পর্যন্ত দফায় দফায় প্রশাসনের শরণাপন্ন হওয়া সত্ত্বেও কোনো সহযোগিতা পাইনি। সহযোগিতা পেলে ও পুলিশ মোতায়েন করলে এই সংঘর্ষ এড়ানো যেত।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, মোশাররফ হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী

জিন্নাহসহ অন্যরা।

অভিযোগের বিষয়ে কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, সংঘর্ষের ঘটনা আগে থেকে কোনোকিছুই আমরা জানি না। জানামাত্রই আমি ফোর্স নিয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে যাই।

IBRAHIM SHEAK

0

2

29

এবারে রাঙ্গুনিয়ায় বোরো ধানের বাম্পার ফলন, শ্রমিকের দাম বৃদ্ধিতে বিপাকের কৃষক

⁣এবারে রাঙ্গুনিয়ায় বোরো ধানের বাম্পার ফলন, শ্রমিকের দাম বৃদ্ধিতে বিপাকের কৃষক
দেশের শস্যভান্ডার খ্যাত রাঙ্গুনিয়ার গুমাই বিলসহ বিভিন্ন বিলে এবারে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে সবুজ ধান সোনালি বৰ্ণ হয়ে পাকতে শুরু করলে গুমাই বিলসহ বিভিন্ন বিলে ধান কাটা শুরু করেছে কৃষকরা। অনেক কৃষক ধান কেটে মাড়াই করে ঘরে তুলেছেন। তবে এবার শ্রমিকের দাম বৃদ্ধি হওয়ায় বিপাকে পড়েছে কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গুমাইবিলসহ উপজেলায় ৩ হাজার ৯৮০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গত মৌসুমে রাঙ্গুনিয়ায় ধান ও চালের ন্যায্যমূল্য পাওয়ায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আবাদ হয়েছে। বাংলাদেশে প্রধান চলনবিলের পরে দ্বিতীয় বিল হিসেবে পরিচিত এ গুমাই বিল। জানা যায়, গুমাইবিলে প্রতি বোরো মৌসুমে দেড় হাজার হেক্টর জমিতে আবাদ হয়। এ বছর প্রায় ২ হাজার হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে।

এদিকে গুমাই বিলসহ অন্যান্য বিলে গিয়ে দেখা যায় এবারে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে কৃষকরা বিপাকে পড়েছে শ্রমিকের মূল্য বৃদ্ধি নিয়ে। অন্যান্য বারের তুলনায় এবারে শ্রমিক সংকট ও শ্রমিকের দাম ৩০০ থেকে ৪০০ টাকা বৃদ্ধি হয়েছে।

তবে আবহাওয়া অনুকূলে থাকায় হাসিমুখে ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা।

Mohammad Tayabul Islam

0

0

22

অবশেষে পীরগঞ্জে ইউএনও'র উপস্থিতিতে সড়ক কেটে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন!

রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী ইউনিয়নে অবসান হলো দীর্ঘদিনের জলাবদ্ধতার স্থানীয় জনগণের উদ্যোগে এবং প্রশাসনের উপস্থিতিতে কেটে দেওয়া হয়েছে সড়ক, যাতে সহজেই নেমে যাচ্ছে ভেলামারি, বামনি ও ভেকির বিলের আটকে থাকা পানি
​স্থানীয়রা জানান, রংপুর জেলা বিএনপির সম্মিলিত আহ্বায়ক সাইফুল ইসলামের ভিডিও বার্তা ও সক্রিয় ভূমিকার পর দ্রুত এই পদক্ষেপ নেওয়া সম্ভব হয়
​পানি নিষ্কাশনের এই উদ্যোগে এলাকার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের জলাবদ্ধতা দূর হয়েছে ফলে স্বস্তি ফিরে এসেছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে
​সড়ক কাটার এই উদ্ধার অভিযানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান এবং পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা
​দীর্ঘদিন পর পানি নামতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় ভুক্তভোগী জনতা

JESAI MURMU

0

0

5

রাজধানীর মৌচাকে বোরখা পরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি; ৫০০ ভরি স্বর্ণ লুট

⁣রাজধানীর মৌচাকে বোরখা পরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি; ৫০০ ভরি স্বর্ণ লুট


বিস্তারিত : ⁣https://ekhon.tv/crime/68e74a099d68a8b526847a67

Shimul Rahman

0

0

7