মতলব উত্তরে কৃষ্ণপুর গ্রামের বরোপিট দখল নিয়ে হামলা।
Shorts News Create
মতলব উত্তরে বরোপিট দখল করতে এসে
বাড়ি ঘরে হামলা ও লুটপাটের অভিযোগ
শহিদুল ইসলাম খোকন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের বরোপিট (ফিসারী) দখল করতে এসে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার ৫ এপ্রিল দুপুরে উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
ঘটনা সূত্রে জানা যায়, কৃষ্ণপুর গ্রামের পশ্চিম পাড়া প্রধান বাড়ি সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের একটি বরোপিট আছে, যা এলাকার ৩০ জন লোক মিলে একটি সমিতি ঘটনা করে, ২০ বছর আগে পানি উন্নয়ন বোর্ড থেকে লিজ নিয়ে মাছ চাষ করতো।
২০০৯ সালে ঐ লিজের মেয়াদ শেষ হয়ে গেলে গনি প্রধান জোর করে সে একাই বরোপিট ভোগ করতো। কিন্তু ৫ আগষ্টেরপর আবার সবাই মিলে ঐ ৩০ পরিবার ভোগ করতে চাইলে গনি প্রধান তাতে রাজি হয়নি। এই নিয়ে গত ৭ মার্চ তাদের মধ্যে সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা মিলে ঐ ৩০ পরিবারকে ভোগ করার সিদ্ধান্ত দেয়। গনি প্রধান স্থানীয়দের কথা অমান্য করে জোর করে আবার দখল, হামলা ও লুটপাট করে।
এ বিষয়ে ভুক্তভোগী আলী আরশাদের ছেলে আনিছ প্রধান বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল শনিবার দুপুরে গনি প্রধান ও মামুন মনিরের হুকুমে,গনির ছেলে ছেলে রাহাত, জাহিদ, উত্তর লুধুয়ার আকাশ ও জিহাদ সহ আরো অজ্ঞাতনামা ১৫/২০ জন মিলে বরোপিটের সাইনবোর্ড ভেঙ্গে এবং আরশাদ আলীর ঘরে হামলা, ভাংচুর, মোবাইল, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাট করে।
আলী আরশাদের স্ত্রী জয়নব বেগম, তার ছেলে আনিছ ও মাহফুজ বলেন, গণি প্রধানের নির্দেশে তার দুই ছেলে রাহাত, জাহিদ, গজরার মামুন মনির ও উত্তর লুধুয়া থেকে লোক ভাড়া করে এনে আমাদের বাড়িতে সন্ত্রাসী হামলা করে। ঘরের সমস্ত আসবাবপত্র ভেঙে ফেলে এবং ঘরে থাকা নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার ও মোবাইল নিয়ে যায়। ককটেল বোমা নিয়ে এসে আমাদেরকে মেরে ফেলার হুমকি দেয় এবং দুই বৃদ্ধ মহিলাকে মারধর করেছে।
এ বিষয়ে গনি প্রধান বলেন, হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেনি। পূর্বে আমি লিজ এনেছিলাম। বর্তমানে লিজ দেওয়া বন্ধ থাকায় নতুন করে লিজ আনতে পাড়িনি।
এ ঘটনার পর মতলব উত্তর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিস্তার চড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান #teestariver #teesta_river #song #songstatus
গফরগাঁওয়ে ভাঙা রেললাইনে খড়-বস্তা দিয়ে পার হলো ট্রেন | Mymensingh | Bangla News
ময়মনসিংহের গফরগাঁওয়ে স্থানীয়দের বুদ্ধিমত্তা ও তাৎক্ষণিক সতর্কতায় এক বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দেওয়ানগঞ্জগামী একটি কমিউটার ট্রেন গফরগাঁও ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী ফকিরবাড়ী এলাকায় রেললাইনের একটি অংশ ভাঙা দেখে স্থানীয়রা দ্রুত সংকেত দিয়ে ট্রেনটি থামিয়ে দেন পরবর্তীতে রেলওয়ে কর্তৃপক্ষ সাময়িকভাবে পাটের বস্তা ও খড় ব্যবহার করে ধীরগতিতে ট্রেনটি পার করে এই ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ রেলপথে কিছু সময় ট্রেন চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং লাইন মেরামতের কাজ চলছে ময়মনসিংহ ও গফরগাঁও অঞ্চলের সর্বশেষ সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে "Pullock News" চ্যানেলটি করে রাখুন
#gafargaonnews #trainaccidentsaved #mymensinghnews #pullocknews #bdnews
bangla News, Pullock Sheikh, Pullock News, গফরগাঁওয়ের খবর, ময়মনসিংহের খবর, রেললাইন ভাঙা, ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা, গফরগাঁও ট্রেন সংবাদ, Gafargaon train line broken, Mymensingh train news, BD railway update, Commuter train Gafargaon, আজব উপায়ে ট্রেন পারাপার, বাংলাদেশে ট্রেন চলাচল, Breaking News Bangla, Pullock News update,
ন্যায্য দাবির প্রতিপালনে যদি কোনো ধরনের নাটকীয়তা বা জবরদস্তি করা হয়, আমরা আর কোনো নির্বাচনী কার্যক্রমে দায়িত্ব পালন করব না।
আর যদি কোনো পুলিশকর্মী শিক্ষকদের ওপর লাঠিচার্জ করেন, সেক্ষেত্রে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পুলিশের কোন সন্তান কে ভর্তি করা হবে না।
আনোয়ার হোসেন
প্রধান শিক্ষক
খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়





