মাল্টিমিডিয়া রিপোর্টারের সাথে আনসারের ধস্তাধস্তি
Kurze Hose Erstellen
আগারগাঁও ঢাকা এলজিইডি কার্যালয়ে সংবাদ সংগ্রহের জন্য ভিডিও ও বক্তব্য নিতে গেলে গেটে থাকা আনসার সদস্যরা এসএটিভির মাল্টিমিডিয়া রিপোর্টার Md Hasan Al Sakib কে ভিতরে ঢুকতে বাঁধা দেয় এবং এক পর্যায়ে হামলা করে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত ওই আনসার সদস্যের আইনের আওতায় নিয়ে এসে শাস্তির দাবি জানায়..
https://ekhon.tv/recent
বিরলে টানা কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি, জনজীবনে ভোগান্তি
বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলায় টানা কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে কখনও হালকা, আবার কখনও মাঝারি বৃষ্টিপাতের কারণে জনজীবনে কিছুটা ভোগান্তি দেখা দিয়েছে
বিশেষ করে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা চলাচলে সমস্যার সম্মুখীন হচ্ছেন উপজেলার বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে এছাড়া নিচু এলাকার বাসিন্দারা জলাবদ্ধতার আশঙ্কা করছেন
তবে কৃষকদের একাংশের মতে, চলমান বৃষ্টি আমন ধানের চারা রোপণের জন্য উপকারী হলেও অতিরিক্ত বৃষ্টিপাত অব্যাহত থাকলে কৃষিজমির ক্ষতির আশঙ্কা রয়েছে অনেক কৃষক আবহাওয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন থাকছে এবং দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি হচ্ছে ফলে স্বাভাবিক জীবনযাত্রা কিছুটা ব্যাহত হচ্ছে
আবহাওয়া সংশ্লিষ্ট সূত্র জানায়, মৌসুমি বায়ুর প্রভাবে দিনাজপুর অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এ অবস্থায় সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে
হবিগঞ্জ: স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে এসো মিলি প্রাণের বন্ধনে’ স্লোগানে শতবর্ষী হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের ১৯১৩ থেকে ২০২৫ পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় কলেজ প্রাঙ্গণে এক আনন্দমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদযাপন পরিষদের আহ্বায়ক এডভোকেট আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ মুশফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি, সাবেক ও বর্তমান শিক্ষকদের ফুল দিয়ে এবং সম্মাননা ক্রেস্ট দিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা বরণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরী ইকবাল। এসমসয় কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, সাংবাদিক ফজলুর রহমান, ডা.জিতু মিয়া, ব্যাংকার নোমানসহ প্রাক্তন শিক্ষার্থীরা বক্তৃতা করেন।
এদিকে পুনর্মিলনী উৎসবে প্রাক্তন শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন তারা ফিরে গেছেন নিজেদের শৈশবে। পুরোনো বন্ধুদের সঙ্গে আবার একত্রিত হতে পেয়ে তাদের সব ক্লান্তি যেন দূর হয়ে গিয়েছিল। একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন দ্বার তৈরি করছিলেন তারা এবং আনন্দময় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছিল।
আলোচনা শেষে শিক্ষাজীবনের স্মৃতিচারণ, নৃত্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো আয়োজনে নতুন মাত্রা যোগ করেছে। সেখানে একে অপরের সঙ্গে আনন্দে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা, এবং সবার মধ্যে এক অনন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয়।অনুষ্ঠানে হবিগঞ্জ নিত্য নিকেতন, নিত্যকুড়ি নৃত্যালয় সম্মাননা ক্রেস্ট গ্রহন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরী ইকবাল বলেন, হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের বাসভবন ও কলেজের পুকুরসহ জমি বে-দখল হয়েছে তা খুবই দুঃখজনক। একটা শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা দখল এটা কোনো ভাবেই গ্রহনযোগ্য বিষয় হতে পারে না, জমি দখলমুক্ত ও পুনরুদ্ধার করতে সবরকম সহায়তার আশ্বাস দেন তিনি।
তারিখঃ ১১ জুন ২০২৫



