কোটি টাকার ফুটওভার ব্রিজ কোন কাজে লাগেনা
Celana pendek Membuat
Rangpur #reelsfypシ #fb #fbyシvideo
কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন
কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশ-এর উপজেলা শাখার অভিষেক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কুতুবদিয়ার হাফেজ জালাল উদ্দিন আদর্শ হেফজখানা মাদ্রাসা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ক্বারী আবুল রশিদ প্রধান অতিথি এবং কেন্দ্রীয় মহাসচিব এইচ.এম. জামালউদ্দিন তাওহীদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাফেজ আলিমুল হক চৌধুরী আল আজহারী,কক্সবাজার উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ছানাউল্লাহ সিকদারসহ অন্যান্যরা।
সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের হাফেজ, আলেম ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুরআন-হাদিসের শিক্ষা প্রচার, হাফেজদের কল্যাণ এবং সংগঠনের কার্যক্রমকে কুতুবদিয়ায় আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশ-এর কুতুবদিয়া উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর করা হয়। কিমিটিতে হাফেজ মাওলানা মোরশেদ আলম কুতুবী সভাপতি এবং হাফেজ মাওলানা ইউনুস কুতুবীকে সেক্রেটারির করে ২১ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়।
ব্যাচেলর পয়েন্ট নাটকের বিরুদ্ধে মামলা হওয়ার কারণ হলো, নাটকের কিছু পর্বে অশ্লীলতা, সামাজিক অবক্ষয় ও নৈতিক বিচ্যুতির অভিযোগ আনা হয়েছে। নির্মাতাদের বিরুদ্ধে আইনি নোটিশও পাঠানো হয়েছে।
ব্যাচেলর পয়েন্ট নাটকটি বেশ জনপ্রিয় হলেও, এর সাম্প্রতিক সিজনগুলোতে কিছু দৃশ্য ও সংলাপ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে, কিছু দর্শক ও সমালোচকের মতে, নাটকের কিছু অংশে মাত্রাতিরিক্ত কৌতুক এবং কিছু সংলাপ সমাজের জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এই কারণেই নাটকের নির্মাতা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করার জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে।



