কোস্টগার্ড,পশ্চিম জোন

Calção Crio

কোস্টগার্ড,পশ্চিম জোন

⁣‎উপকূলীয় জেলায় কোস্টগার্ডের নির্বাচনি নিরাপত্তা টহল জোরদার


‎বিশেষ প্রতিনিধিঃ


‎


‎জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে মোংলা ও সুন্দরবন উপকূলীয় অঞ্চলে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন শুরু করেছে কোস্টগার্ড। এর অংশ হিসেবে সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে মোংলা ও সুন্দরবনের নদী তীরবর্তী এলাকায় তারা টহল দেয়।


‎


‎এসব এলাকায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালনসহ ভোটকেন্দ্রে বিশেষ নজরদারি, নিয়মিত টহলের মাধ্যমে একটি উৎসবমুখর ভোটের পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানায় সংস্থাটির সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।


‎


‎তিনি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সমুদ্র, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করে আসছে এবং জনগণের জানমালের সুরক্ষায় নিয়মিত অভিযানের মাধ্যমে উপকূলবাসীর আস্থার প্রতীকে পরিণত হয়েছে।


‎


‎তিনি আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড বদ্ধপরিকর। এ লক্ষ্যে গত ১৮ জানুয়ারি হতে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী দায়িত্বাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকার ভোটকেন্দ্রসমূহে দায়িত্ব পালন করবে কোস্টগার্ড।


‎


‎এরই ধারাবাহিকতায় পশ্চিম জোনের আওতাধীন খুলনা-১ ও খুলনা-৬ আসনের দাকোপ ও কয়রা উপজেলার ১১টি ইউনিয়নের ৫৬টি ভোটকেন্দ্রে কোস্ট গার্ড সদস্যগণ দায়িত্ব পালন করছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন নজরদারি, নিয়মিত টহল ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখা হবে।


‎


‎নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


‎

রবি ডাকুয়া

0

0

14

টঙ্গীতে ট্রাভেল ব্যাগে পুরুষের খন্ডিত মরদেহ উদ্ধার

⁣টঙ্গীতে ট্রাভেল ব্যাগে পুরুষের খন্ডিত মরদেহ উদ্ধার

1753900756578223

0

0

22

বিরলে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বিরলে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বিরল (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরলে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবকের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে তার শ্বশুর মো. আব্দুস সাত্তার (৬১)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে বিরল থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার এজাহার অনুযায়ী, বিয়ের কিছুদিন পর থেকেই আসামি তাকে বিভিন্নভাবে অনৈতিক প্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে কয়েক দফা ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

মামলা দায়েরের পর শনিবার রাতেই অভিযান চালিয়ে বিরল পৌর শহরের শংকরপুর ডাঙ্গাপাড়া এলাকা থেকে আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করে পুলিশ।

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

মামলা নং-০৩, তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৬।

Abu Rayhan

0

0

1

কর্মীকে লাথি দিলো #বিএনপি নেতা

⁣আজ স্বেচ্ছাসেবক দলের মিছিলে কর্মীকে লাথি দিলো বিএনপির নেতা

Amirul Islam

0

0

9

নাম কি কেউ জানেন

⁣নাম কি কেউ জানেন

Akm Kaysarul Alam

0

0

39

নিজ এলাকায় হান্নান মাসুদের উপর হামলা। ঢাকায় এনসিপি&039;র বিক্ষোভ মিছিল

⁣নিজ এলাকায় হান্নান মাসুদের উপর হা**ম*লা। ঢাকায় এনসিপি'র বি*ক্ষো*ভ মিছিল

Akm Kaysarul Alam

0

0

34