খুলনায় এনসিপির জনস্রোত
Shorts Créer
আওয়ামী লীগের নি ষি দ্ধের দাবিতে এনসিপির বি ক্ষো ভ ও মশাল মিছিল
আওয়ামী লীগের নি ষি দ্ধের দাবিতে এনসিপির বি ক্ষো ভ ও মশাল মিছিল
Director of the Central Intelligence Agency John Ratcliffe arrives at the White House in an armored
Director of the Central Intelligence Agency John Ratcliffe arrives at the White House in an armored BMW 7 Series
ড্রাগন ফলের ফুল, প্রকৃতির এক অনন্য বিস্ময়!”
ড্রাগন ফলের ফুল, প্রকৃতির এক অনন্য বিস্ময়!”
জয়পুরহাটে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে একই পরিবারের ৫ সদস্য ফেরত দিল বিএসএফ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত দিয়ে
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে একই পরিবারের ৫ সদস্য কে ফেরত পাঠালেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা । বাংলাদেশি নাগরিকদের বুধবার দুপুরে কয়া সীমান্তের ২৭১/৫৪ পিলার এলাকায় বিজিবির হাতে তুলে দেন বিএসএফ।
দেশে ফেরত আসা ব্যাক্তিরা হলেন, খুলনা সদর উপজেলার দক্ষিণ টুটপাড়া গ্রামের পরান মোড়লের ছেলে মুরাদ মোড়ল, মুরাদের স্ত্রী সাগরিকা বেগম মুরাদের ২'ছেলে রমজান মোড়ল ও মোঃ মুসকান মোড়ল এবং মেয়ে মোছাঃ আমেনা মোড়ল।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর লেফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফুর দৌলা জানান, গত ১২ আগস্ট রাতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর কয়া বিওপির বিপরীতে ভারতের বালুপাড়া এলাকায় সীমান্ত পিলার ২৮২/৪৩-এস থেকে প্রায় ৮শ গজ ভেতরে ওই ৫ জনকে আটক করে বিএসএফ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ২০২০ সালে ভারতের কেরালা রাজ্যের এন্নাকুলাম নামক স্থানে একটি ভাংগাড়ি দোকানে দিন মজুরের কাজ করতে গিয়েছিলেন। সম্প্রতি দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ময়নুল ইসলাম জানান, বিজিবি ৫'জন শিশু নারী পুরুষ থানায় জমা দিয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভারতে চিকিৎসা শেষে দেশে আসার সময় বিএসএফ তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট তাদেরকে হস্তান্তর করা হবে।
চাঁদপুর পৌরসভার পাবলিক টয়লেট এখন ব্যবহারের অনুপযোগী!
চাঁদপুর পৌরসভার পাবলিক টয়লেট এখন ব্যবহারের অনুপযোগী!
চাঁদপুর শহরের পুরান বাজার রঘুনাথপুর এলাকায় ডব্লিউ রহমান জুট মিলের সামনে অবস্থিত পৌরসভার পাবলিক টয়লেট দীর্ঘদিন ধরে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর অবস্থায় পড়ে রয়েছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী, শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। জনসাধারণের ব্যবহারের জন্য নির্মিত এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি বর্তমানে প্রায় অচল হয়ে পড়েছে।
স্থানীয়দের দাবি, দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করে টয়লেটটি ব্যবহারের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
Application « Eye News BD »




