জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ
Corti Creare
জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ
রাজধানীর শাহবাগ অবরোধ করে রেখেছে জুলাই যোদ্ধারা। তাদের দাবি সনদ নিয়েই তারা ঘরে ফিরবে।
720_30_3দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
যশোরে ককটেল ও অস্ত্রসহ জামাল আটক
যশোরের বাঘারপাড়া উপজেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। রোববার দিবাগত রাত গভীরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জয়রামপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
র্যাব জানায়, আটক ব্যক্তির নাম মো. জামাল সরদার (৪৫)। তাঁর কাছ থেকে ১৪টি ককটেল, একটি কুড়াল ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
র্যাব-৬ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জয়রামপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জামাল সরদার পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ঘরের ভেতরে লুকিয়ে রাখা বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাবের ভাষ্য অনুযায়ী, জামাল সরদারের বিরুদ্ধে আগে থেকেই হত্যাচেষ্টা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। তিনি এলাকায় চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করেছেন বলে জানায় র্যাব। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আজ সকালে তাঁকে বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়।
পড়াশোনাকে আর্টের মতো করো!—জিপিএ ৫ পাওয়া ছাত্রীর দারুণ কৌশল
পড়াশোনাকে আর্টের মতো করো!—জিপিএ ৫ পাওয়া ছাত্রীর দারুণ কৌশল
মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস খুনের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস খুনের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ....
'আই নিউজ বিডি' অ্যাপ




