জয়পুরহাটে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে একই পরিবারের ৫ সদস্য ফেরত দিল বিএসএফ
Corti Creare
জয়পুরহাটে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে একই পরিবারের ৫ সদস্য ফেরত দিল বিএসএফ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত দিয়ে
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে একই পরিবারের ৫ সদস্য কে ফেরত পাঠালেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা । বাংলাদেশি নাগরিকদের বুধবার দুপুরে কয়া সীমান্তের ২৭১/৫৪ পিলার এলাকায় বিজিবির হাতে তুলে দেন বিএসএফ।
দেশে ফেরত আসা ব্যাক্তিরা হলেন, খুলনা সদর উপজেলার দক্ষিণ টুটপাড়া গ্রামের পরান মোড়লের ছেলে মুরাদ মোড়ল, মুরাদের স্ত্রী সাগরিকা বেগম মুরাদের ২'ছেলে রমজান মোড়ল ও মোঃ মুসকান মোড়ল এবং মেয়ে মোছাঃ আমেনা মোড়ল।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর লেফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফুর দৌলা জানান, গত ১২ আগস্ট রাতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর কয়া বিওপির বিপরীতে ভারতের বালুপাড়া এলাকায় সীমান্ত পিলার ২৮২/৪৩-এস থেকে প্রায় ৮শ গজ ভেতরে ওই ৫ জনকে আটক করে বিএসএফ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ২০২০ সালে ভারতের কেরালা রাজ্যের এন্নাকুলাম নামক স্থানে একটি ভাংগাড়ি দোকানে দিন মজুরের কাজ করতে গিয়েছিলেন। সম্প্রতি দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ময়নুল ইসলাম জানান, বিজিবি ৫'জন শিশু নারী পুরুষ থানায় জমা দিয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভারতে চিকিৎসা শেষে দেশে আসার সময় বিএসএফ তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট তাদেরকে হস্তান্তর করা হবে।
ডিসি কাপ ফুটবলে কেরানীগঞ্জের শিরোপা উৎসব
ঢাকা জেলা প্রশাসক (ডিসি) আন্তঃউপজেলা ফুটবলের ফাইনালে ধামরাইকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে কেরানীগঞ্জ উপজেলা। হিমেলের দুর্দান্ত পারফরম্যান্সে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে ২-১ গোলে জয় পায় তারা।
_storage_emulated_0_Android_data_com
পাবনার ঈশ্বরদীর সাড়া ঘাটে বালু মহল দখল নিতে আবারও ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ অভিযোগ উঠেছে লালপুরের কাকন বাহিনীর বিরুদ্ধে। এক রাখাল গু লি/বিদ্ধ
মানুষ না খেয়ে থাকলে এই বাজেটেরই বা দরকার কী? -সাকিব আনোয়ার
মানুষ না খেয়ে থাকলে এই বাজেটেরই বা দরকার কী? -সাকিব আনোয়ার
.
#kazipur | #nagorik_okkio | #saqeebanowar
720_30_3"এক শহীদ, এক বৃক্ষ" এই স্লোগানকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক
"এক শহীদ, এক বৃক্ষ" এই স্লোগানকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষায়
১৯ জুলাই ২০২৫ শনিবার সকাল ৯ টায় দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে জেলা প্রশাসন ও বন বিভাগ দিনাজপুর এর আয়োজনে নয়টি বৃক্ষের চারা রোপন করেন। এছাড়াও জেলার ১০৩ টি ইউনিয়ন ও নয়টি পৌরসভায় আট লাখ বৃক্ষের চারা রোপন কর্মসূচি উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
App «Eye News BD»





