দেশটা কারো বাপের না
Shorts skab
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের ২নং ওয়ার্ড তথা মৌজা শাখাতীর বাসিন্দা মোহাম্মদ আলী অভিযোগ তুলেছে যে, ভূমি দস্যু রওশন বাহিনী প্রতিনিয়ত জবর দখল সহ প্রান নাশের হুমকি দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা রক্ষার্থে মোহাম্মদ আলী লালমনিরহাট জেলা জজ কোটে মামলা নং এমআর ৩৬৯/২৫(কালী), অজেম্যাজি-আ/৯৫৬/২৫ তাং /৯/২৫ইং দায়ের করেন। দায়েরকৃত মামলায় ১৪৪/১৪৫ ধারা জারী থাকলেও পুলিশি কোন সহায়তা পাননি বলে জানান তিনি। অদ্য ২৩ইং সেপ্টেম্বর ২০২৫ইং তারিখ সকাল ৯.০০ ঘটিকায় রওশন বাহিনী দেশীয় অস্ত্র/লাঠিশোঠা নিয়ে এসে আমাদের উপর আক্রমন করিলে আমরা কালীগঞ্জ থানায় অবগত করি থানা থেকে কোন সারা পায়নি আমরা। অতঃপর আমাদের পিটিয়ে গুরতর যখম করে ট্রাকক্টর দিয়ে মাটি/বালু উত্তলন করে নিয়ে যায়। ইতঃপূর্বে ভেকু দিয়ে মাটি উত্তলনের চেষ্টা করলে আমরা উপজেলা ভূমি কর্মকর্তা বরাবর লেখিত অভিযোগ করিলে ভেকু সরিয়ে নিয়ে যায়। আজ তা আবার পুনরাবৃত্তি ঘটেছে। ইউনিয়ন ভূমি অফিস থেকে বাধা দিয়ে গেলেও সন্ত্রাস বাহিনী মাটি/বালু উত্তলন করে ট্রাকক্টর দিয়ে নিয়ে যায় আমরা বাধা দিলে আমাদের বাড়ীতে এসে আক্রমন চালায়।
কচুয়া উপজেলা জামায়েত নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল মঙ্গলবার বিকেলে কচুয়া বিশ্বরোডস্থ জামায়াত ইসলামীর কার্যালয়ে উপজেলা জামায়াতের আমির এডভোকেট আবু তাহের মেজবার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।তিনি তার বক্তব্য বলেন, সবাই মিলে আমরা সবাই মিলে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত কচুয়া গড়তে চাই। কচুয়ার রাস্তাঘাট পুল কালভার নির্মাণ সহ সামাজিক আর্থসামাজিক কর্মকাণ্ডে অবদান রাখতে চাই। সাংবাদিক বন্ধুরা আমাদের কাজে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। প্রেস ক্লাবের সেক্রেটারি জামায়াত নেতা প্রভাষক এমদাদুল্লাহর পরিচালনায় পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৩ নং বিতারা ইউনিয়নের জামায়াত ইসলামের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুফতি মাসুম বিল্লাহ মাদানী, কচুয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসাইন, সাবেক সভাপতি আলমগীর তালুকদার প্রামুখ। মত বিনিময় সভায় সকল সাংবাদিকদের কে ঈদ উপহার পাঞ্জাবি তুলে দেন কচুয়া জামাত ইসলামের নেতৃবৃন্দ।



