চট্টগ্রাম মিরসরাইয়ে সিডিএসপি বেড়ি বাঁধের ভাঙ্গন রোধে দ্রুত পদক্ষেপের দাবিতে মানববন্ধন করেন বাংলাদে

Shorts Lumikha

চট্টগ্রাম মিরসরাইয়ে সিডিএসপি বেড়ি বাঁধের ভাঙ্গন রোধে দ্রুত পদক্ষেপের  দাবিতে  মানববন্ধন করেন বাংলাদে

চট্টগ্রাম মিরসরাইয়ে সিডিএসপি বেড়ি বাঁধের ভাঙ্গন রোধে দ্রুত পদক্ষেপের দাবিতে
মানববন্ধন করেন বাংলাদেশ জামায়তে ইসলামী। মিরসরাই উপজেলা শাখা

সাকিব চৌধুরী চট্টগ্রাম

0

0

21

কুতুবদিয়ায় জাতীয় সমাজসেবা দিবস  উদযাপন

⁣জাতীয়
সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে কক্সবাজারের কুতুবদিয়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে
এ কর্মসূচি পালন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি
বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ
সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী
কমিশনার (ভূমি) সাকিবুল আলম, থানার
ওসি (তদন্ত) ফারুক হোসাইন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ডা. মোরশেদ
পারভেজ।

বক্তারা
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনতে সমাজসেবার গুরুত্ব তুলে ধরে সম্মিলিত
উদ্যোগের আহ্বান জানান।

ইউনিয়ন
সমাজকর্মী মোহাম্মদ হাসান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো.
সাখাওয়াত হোসেন সাহেদ, রুপালী
রাণী দাশ (ইউনিয়ন সমাজকর্মী) এবং অফিস সহকারী কোহিনূর আকতারসহ বিভিন্ন পর্যায়ের
সমাজকর্মী ও অতিথিবৃন্দ।

‎আলোচনা সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন
মুজাহিদুল ইসলাম। হামদ পরিবেশন করেন মোহাম্মদ তফসির। মোনাজাত পরিচালনা করেন হাফেজ
বাহাউদ্দীন।

Nazrul Islam

0

0

8

বান্দরবানের সাঙ্গু নদীতে পানি বিপদজনক অবস্থানে।

⁣বান্দরবানে টানা বর্ষনে ও পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি বিপদজনক অবস্থানে বন্যার আশঙ্কা। প্রশাসনের পক্ষ থেকে সর্তকতা মুলক মাইকিং।

S Rahman

0

0

3

কচুয়া জামায়াতে ইসলামীর গণ মিছিল

জামায়াতে ইসলামীর গণমিছিল উত্তর সমাবেশে বক্তব্য রাখছেন চাঁদপুর ১ কচুয়া জামাতের মনোনীত প্রার্থী মাওলানা আবু নসর আশরাফী।

shahadat Munsy

0

0

2,964

ফরিদগঞ্জে   শরীফ ওছমান হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষােভ

⁣আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী এরশাদ উল্ল্যাসহ প্রার্থীদের উপর হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বিকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলার আল মদিনা হাসপাতাল এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বাসস্ট্যান্ড হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুবদলের সাাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, মজিবুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানী, সাবেক যুগ্মআহ্বায়ক টুটুল পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সোহেল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সবেক যুগ্ম সম্পাদক মানিক পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম মাহমুদ রাঢ়ী, পৌর বিএনপি নেতা হাবিবুর রহমান রুবেল, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম, পৌর যুবদলের সাবেক যুগ্মআহ্বায়ক পেয়ার আহাম্মদ প্রমুখ।#

Abdul Kadir

0

0

8

সিরাজগঞ্জে সাবেক এমপি ইকবাল হাসান টুকুর জনসভা

⁣সিরাজগঞ্জে সাবেক এমপি ইকবাল হাসান টুকুর জনসভায় ‘স্বেচ্ছাসেবক জনতা, গোরে তোল একতা’ স্লোগানে স্লোগানে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জরো হচ্ছেন।

Juwel Hossain

0

0

20