boimela2025
Shorts Créer
কাশিয়ানীতে যৌথবাহিনীর অভিযানে আটক আট জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
শুক্রবার(২৭জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, কল্কি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য আইনে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত।।
কুতুবদিয়ার উত্তর ধুরুং এলাকায় অগ্নিকাণ্ডে ৯টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৫) উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিয়ার কাটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে জয়নাল, মো. জসিম, মো. জামাল, পারভিন, করিম, সৈয়দ নুর, আবুল মূসা, গোলাম রহমান ও মো. জালালসহ মোট ৯ জনের মালিকানাধীন ছোট-বড় বিভিন্ন আয়তনের ৯টি আধাপাকা ঘর ক্ষতিগ্রস্ত হয়। এতে আনুমানিক ১৪ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের কারণ তদন্তসাপেক্ষ। অগ্নিনির্বাপণ কাজে নেতৃত্ব দেন স্টেশন অফিসার সোহেল আহাম্মেদ।





