বিরলে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
Shorts News Create
বিরলে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
বিরলে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
বিরল (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরলে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবকের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে তার শ্বশুর মো. আব্দুস সাত্তার (৬১)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে বিরল থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার এজাহার অনুযায়ী, বিয়ের কিছুদিন পর থেকেই আসামি তাকে বিভিন্নভাবে অনৈতিক প্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে কয়েক দফা ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
মামলা দায়েরের পর শনিবার রাতেই অভিযান চালিয়ে বিরল পৌর শহরের শংকরপুর ডাঙ্গাপাড়া এলাকা থেকে আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করে পুলিশ।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
মামলা নং-০৩, তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৬।
ফরিদগঞ্জে শরীফ ওছমান হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষােভ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী এরশাদ উল্ল্যাসহ প্রার্থীদের উপর হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বিকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলার আল মদিনা হাসপাতাল এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বাসস্ট্যান্ড হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুবদলের সাাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, মজিবুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানী, সাবেক যুগ্মআহ্বায়ক টুটুল পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সোহেল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সবেক যুগ্ম সম্পাদক মানিক পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম মাহমুদ রাঢ়ী, পৌর বিএনপি নেতা হাবিবুর রহমান রুবেল, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম, পৌর যুবদলের সাবেক যুগ্মআহ্বায়ক পেয়ার আহাম্মদ প্রমুখ।#
বড়াইগ্রামে এই প্রথম ভাইরাল আলুর রোল বা আলুর টর্নেডো
বড়াইগ্রামে এই প্রথম ভাইরাল আলুর রোল বা আলুর টর্নেডো
আওয়ামিলীগ কাউন্সিলের বিচারের দাবীতে উত্তপ্ত লালমনিরহাট
আওয়ামিলীগ কাউন্সিলের বিচারের দাবীতে উত্তপ্ত লালমনিরহাট
ওলামাদলের সভাপতি রাস্তায় বেড়া দেওয়ার কারনে গাড়ী উল্টে পুকুরে ।
উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নিলাম বাড়ির শত বছরের রাস্তায় বেড়া দেওয়ার কারনে গাড়ী উল্টে পুকুরে। এতে ইউনিয়ন চাত্রদলের সাধারন সম্পাদক সাইফুল ইসলামের ভাই ওসমান গনি গুরুতর আহত হয়। আহত ওসমান গনি চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
#breakingnews #viralvideo
bangla news, bangla news today, bangla news live, bangla news live bangladesh, bangla news today live, bangla news live today 2024, bangla news jamuna tv, bangla news live bangladesh today, bangla news today 2024, bangla news khabar, bangla news bangla news, bangla news abp ananda, bangla news aaj ke, bangla news ajker, bangla news america, bangla news aaj ka, bangla news atn, bangla news al jazeera, bangla news ajker khobor, bangla news aaj tak, bangla news ajgar, atn bangla news, abp bangla news live, aur bangla news, abohawa bangla news today live, ajker bangla news, all bangla news, aaj ka news bangla, al jazeera bangla news, aaj tak bangla news, america bangla news today, bangla news bangladesh, bangla news bbc, bangla news bangla khabar, bangla news bangladeshi, bangla news bd, bangla news banglavision, bangla news bonna, bangla news bharat, eye news bd, eye news,
'Eye News BD' app



