বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর #reelsviralシ #জাদুঘর
Shorts News Create
অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে ২০১০ সালের বালু মহাল ও মাটি কাটা আইন ০৪ এবং ১৫ ধারায় অভিযুক্ত করে মণিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোঃ ইব্রাহিম হোসেনকে (২০) অর্থদন্ডের মাধ্যমে নগদ ৫০ হাজার নগদ টাকা জরিমানা আদায় করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মণিরামপুর সহকারি কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন।
বৃহস্পতিবার (১লা জানুঃ) বিকালে মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের প্রধান সড়কের পার্শ্ববর্তী লাউড়ী পল্লীবিদ্যুৎতের পাওয়ার সাবস্টেশনের গা ঘেঁষে কামরুল ইসলামের জমি হতে স্কো দিয়ে মাটি কাটার অপরাধে সরাসরি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করে অর্থদণ্ড আদায় করা হয় বলে চলতি এ তথ্য নিশ্চিত করেছে মণিরামপুর সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ের তথ্য মিডিয়া সেল।এ সময় স্কো মিটারের একটি ব্যাটারী সেট জব্দ করা হয়।
কৃষি জমির উর্বরতা হারানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় ও চলাচলের রাস্তার ক্ষয়রোধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নবাগত মণিরামপুর সহকারি কমিশনার ভূমি মাহির দায়ান আমিন।
নলছিটিতে পল্লী বিদ্যুতের গাফিলতিতে কৃষক গুরুতর আহত
ঝালকাঠির নলছিটি থানার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুরিয়া এলাকায় পল্লী বিদ্যুতের মারাত্মক গাফিলতির কারণে একজন কৃষক গুরুতরভাবে আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় দীর্ঘ সময় ধরে একটি ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার সিঁড়ির নিচে ঝুলে ছিল। বিষয়টি স্থানীয়রা সকালেই পল্লী বিদ্যুৎ অফিসে অবহিত করলেও, সময়মতো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে করে কৃষকটি ওই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। দুর্ঘটনায় তার শরীরের চামড়া উঠে গিয়েছে এবং রাস্তায় ছড়িয়ে পড়ে ভয়াবহ দৃশ্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা আহত কৃষককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।



