বাহুবলের মহাশয় বাজারে আবারও চুরি: বাজার কমিটির তৎপরতায় চোর শনাক্ত হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মি
Shorts skab
বাহুবলের মহাশয় বাজারে আবারও চুরি: বাজার কমিটির তৎপরতায় চোর শনাক্ত
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর দক্ষিণ এলাকার মহাশয় বাজারে আবারও সংঘটিত হয়েছে চুরির ঘটনা। দীর্ঘদিন ধরেই বাজারে রাতের আঁধারে দোকান চুরির অভিযোগ পাওয়া যাচ্ছিল, যা স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম উৎকণ্ঠার সৃষ্টি করেছিল।
সবশেষ চুরির ঘটনা ঘটে ‘রুবেল স্টোর’-এ, যেখানে দুর্বৃত্তরা দোকানের টিন কেটে ভেতরে প্রবেশ করে প্রায় দেড় লক্ষ টাকা নগদ অর্থ এবং অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। দোকান মালিকের অভিযোগ অনুযায়ী, চুরি রাতের বেলায় সংঘটিত হয় এবং ঘটনার পরপরই বাজারে সন্দেহভাজন কয়েকজনের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।
বাজার পরিচালনা কমিটির সক্রিয় তৎপরতায় ও স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত চোরদের শনাক্ত করা সম্ভব হয়।
আগামীকাল বুধবার (১৪ মে) চোরদের বাজার কমিটির কাছে আত্নসমর্পন করতে নির্দেশ প্রদান করা হয়।
জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে বিরলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষ্যে ১১ দলীয় ঐক্য, বিরল উপজেলা শাখার আয়োজনে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে বিরলে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
দিবসটির তাৎপর্য তুলে ধরতে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি পরে এক আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে দেশ ও সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান
আলোচনা শেষে জুলাই আন্দোলনের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়
#জুলাই_শহিদ_দিবস #বিরল #১১_দলীয়_ঐক্য #দিনাজপুর



