আই নিউজ বিডি
Şort oluşturmak
🌿 বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ 🌳
পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ মেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারীসহ হরেক রকমের গাছের সমাহার ঘটেছে
পরিবারের জন্য উপযোগী ফলজ গাছ, সৌন্দর্যবর্ধক গাছ কিংবা পরিবেশ রক্ষায় বনজ গাছ—সব ধরনের চারা সংগ্রহের সুযোগ রয়েছে এই মেলায় একটি গাছ শুধু ছায়া বা ফলই দেয় না; এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যৎ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
আসুন, অন্তত একটি গাছ লাগাই—সবুজে সাজাই আমাদের প্রিয় বাংলাদেশ 🌱
নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনা সীমান্তে দুর্গাপুরে কুল্লাগড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্ৰামে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জেলার সীমান্তবর্তী দুর্গাপুরে কুল্লাগড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্ৰামে বসতঘর থেকে স্বামী সোহাগ মিয়া ও তার স্ত্রী ঝুমা আক্তারের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।




