ঠাকুরগাঁওয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। মঙ্গলবার ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি, ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, রানীশংকৈল উপজেলা প্রতিনিধি মো: বিপ্লব ।
সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে দিনাজপুর প্রেসক্লাবের সামনে টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।