১৬৩ বছরের পুরোনো অপরূপ সৌন্দর্যের চিনি মসজিদ
निकर सृजन करना
১৬৩ বছরের পুরোনো অপরূপ সৌন্দর্যের চিনি মসজিদ
মসজিদের দেয়ালে
চীনামাটি ও কাঁচের ভগ্নাংশ বসানো। এসব দিয়ে অঙ্কিত হয়েছে ফুলদানি, ফুলের ঝাড়, গোলাপ
ফুল, একটি বৃত্তে একটি ফুল, চাঁদতারাসহ নানা চিত্র। নির্মান কাজে ব্যবহার হয়েছে মার্বেল
পাথর। নানান কারুকার্যে সাজানো ওই মসজিদের রয়েছে ২৭টি মিনারসহ ৩টি বড় গম্বুজ।
নীলফামারীর সৈয়দপুর
শহরে মসজিদটি নির্মিত হয় ১৬৩ বছর আগে। অপরূপ সৌন্দর্য্যরে ওই মসজিদের নাম চিনি মসজিদ।
নির্মানকাজে চীনামাটির ব্যবহারে অনেকের কাছে চীনা মসজিদ নামে পরিচিত।
রেলের
শহর হিসেবে খ্যাত সৈয়দপুর শহরে মসজিদটি নির্মিত হয়েছিল ১৮৬৩ সালে। সেই সময়ে মসজিদের
নির্মাণকাজ শুরু করেন হাজি বাকের এবং হাজি মুকু নামের দুই ধর্মপ্রাণ ব্যক্তি। জনশ্রুতি
আছে এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় মুষ্ঠির চাল সংগ্রহের মাধ্যমে মসজিদটির নির্মান
কাজ শুরু হয়। নির্মানকাজে অর্থের প্রয়োজন হলে এলাকাবাসী স্বেচ্ছায় অর্থের যোগান দিতে
শুরু করেন।
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ জন আটক
বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরে অভিযানে অবৈধভাবে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি ইঞ্জিনচালিত বোটসহ ২৩ জন চোরাকারবারিকে আটক করেছে।
নৌবাহিনী সূত্র জানায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ও কুতুবদিয়া বহিঃনোঙর এলাকায় টহল জোরদার করা হয়। এ সময় প্রায় ৪৬ নটিক্যাল মাইল দূরে সন্দেহজনক দুটি কাঠের বোট থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ‘এফবি আজিজুল হক’ ও ‘এফবি রুনা আক্তার’ নামের বোট দুটি আটক করা হয়।
তল্লাশিতে বোট দু’টি থেকে ১ হাজার ৭৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট ও ৩২টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটকরা অধিক মুনাফার আশায় শুল্ক ফাঁকি দিয়ে সিমেন্ট মায়ানমারে পাচারের কথা স্বীকার করেছে। পরে জব্দ মালামাল ও আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থার জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বড়াইগ্রামে বিস্ময়কর শিশুর জন্ম
বড়াইগ্রামে বিস্ময়কর শিশুর জন্ম, উপজেলার বনপাড়ায় একটি বেসরকারি হসপিটালে শিশুর শরীরে চারটি হাত, চারটি পা ও দুইটি মাথা এমনি এক অবিশ্বাস্য শিশুর জন্মের ঘটনার ঘটে
'Eye News BD' ऐप



