⁣'বয়ফ্রেন্ড আমেরিকা থাকে, ঈদের বাজেট ৪ ৫ লাখ'

ショーツ 作成

⁣'বয়ফ্রেন্ড আমেরিকা থাকে, ঈদের বাজেট ৪ ৫ লাখ'

⁣'বয়ফ্রেন্ড আমেরিকা থাকে, ঈদের বাজেট ৪ ৫ লাখ' #eidmarket #eidshopping

Akm Kaysarul Alam

0

1

1,266

গরমের তাপমাত্রা অতিরিক্ত তাই আমরা বিশ্রামের জন্য গাছ তলায় বসে থাকি।

⁣গরমের তাপমাত্রা অতিরিক্ত, আমাদের ঘরবাড়ি টিনের, ভ্যান চালানোর পাশাপাশি, একটু বিশ্রাম নেওয়ার জন্য, গাছ তলায় এসে বসে থাকি। এই গরমে বের হতে ভালো লাগে না কিন্তু কি করব, পেট আছে ঘরে বউ বাচ্চা আছে। আমি ইনকাম না করলে তারা কি খাবে।

Badsha Alamgir

0

0

17

মতলব উত্তরে কৃষ্ণপুর গ্রামের বরোপিট দখল নিয়ে হামলা।

⁣মতলব উত্তরে বরোপিট দখল করতে এসে
বাড়ি ঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

শহিদুল ইসলাম খোকন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের বরোপিট (ফিসারী) দখল করতে এসে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার ৫ এপ্রিল দুপুরে উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

ঘটনা সূত্রে জানা যায়, কৃষ্ণপুর গ্রামের পশ্চিম পাড়া প্রধান বাড়ি সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের একটি বরোপিট আছে, যা এলাকার ৩০ জন লোক মিলে একটি সমিতি ঘটনা করে, ২০ বছর আগে পানি উন্নয়ন বোর্ড থেকে লিজ নিয়ে মাছ চাষ করতো।
২০০৯ সালে ঐ লিজের মেয়াদ শেষ হয়ে গেলে গনি প্রধান জোর করে সে একাই বরোপিট ভোগ করতো। কিন্তু ৫ আগষ্টেরপর আবার সবাই মিলে ঐ ৩০ পরিবার ভোগ করতে চাইলে গনি প্রধান তাতে রাজি হয়নি। এই নিয়ে গত ৭ মার্চ তাদের মধ্যে সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা মিলে ঐ ৩০ পরিবারকে ভোগ করার সিদ্ধান্ত দেয়। গনি প্রধান স্থানীয়দের কথা অমান্য করে জোর করে আবার দখল, হামলা ও লুটপাট করে।
এ বিষয়ে ভুক্তভোগী আলী আরশাদের ছেলে আনিছ প্রধান বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল শনিবার দুপুরে গনি প্রধান ও মামুন মনিরের হুকুমে,গনির ছেলে ছেলে রাহাত, জাহিদ, উত্তর লুধুয়ার আকাশ ও জিহাদ সহ আরো অজ্ঞাতনামা ১৫/২০ জন মিলে বরোপিটের সাইনবোর্ড ভেঙ্গে এবং আরশাদ আলীর ঘরে হামলা, ভাংচুর, মোবাইল, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাট করে।

আলী আরশাদের স্ত্রী জয়নব বেগম, তার ছেলে আনিছ ও মাহফুজ বলেন, গণি প্রধানের নির্দেশে তার দুই ছেলে রাহাত, জাহিদ, গজরার মামুন মনির ও উত্তর লুধুয়া থেকে লোক ভাড়া করে এনে আমাদের বাড়িতে সন্ত্রাসী হামলা করে। ঘরের সমস্ত আসবাবপত্র ভেঙে ফেলে এবং ঘরে থাকা নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার ও মোবাইল নিয়ে যায়। ককটেল বোমা নিয়ে এসে আমাদেরকে মেরে ফেলার হুমকি দেয় এবং দুই বৃদ্ধ মহিলাকে মারধর করেছে।

এ বিষয়ে গনি প্রধান বলেন, হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেনি। পূর্বে আমি লিজ এনেছিলাম। বর্তমানে লিজ দেওয়া বন্ধ থাকায় নতুন করে লিজ আনতে পাড়িনি।

এ ঘটনার পর মতলব উত্তর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ShahidulIslamkhokan

0

0

26

একঝাঁক তরুনদের স্বপ্ন হাদিয়া ফাউন্ডেশন

⁣আত্বমানবতার সেবায় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার একদল তরুন সঙ্গ বদ্ধ হয়ে হাদিয়া ফাউন্ডেশন নামে সমাজ সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে।
একদল তরুনদের হাতেখড়ি হাদিয়া ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ইফতার সামগ্রী বিতরণ ২০২৬ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। চলতি বছরে পঞ্চম বারের মতো আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন পর্যায়ে ইফতার সামগ্রী বিতরণ, ইফতারের আয়োজন এবং এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের বদরপুর গ্রামের দারুল কোরআন আরাবিয়া মাদ্রাসার এতিম ও অসহায় ছাত্রদের মাঝে ঈদ উপহার হিসেবে জুব্বা, পায়জামা ও টুপি প্রদান করা হয়। এ সময় হাদিয়া ফাউন্ডেশনের সদস্যরা ছাত্রদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
রমজান মাস-ব্যাপী হাদিয়া ফাউন্ডেশন কয়েকটি ধাপে তাদের ইফতার কর্মসূচি পরিচালনা করে। প্রথম পর্বে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় মানুষের মাঝে ইফতার খাদ্য সামগ্রী বিতরণ । দ্বিতীয় পর্বে গৃদকালিন্দিয়া বাজারে ইফতারের আগমুহূর্তে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ।
তৃতীয় পর্বে রংপুর বিভাগের নীলফামারী জেলার একটি মাদ্রাসার এতিম ও অসহায় ছাত্রদের নিয়ে একদিনের ইফতারের আয়োজন করা হয়। চতুর্থ পর্বে ঢাকার যাত্রাবাড়ী এলাকার একটি মাদ্রাসার এতিম ও অসহায় ছাত্রদের নিয়েও একদিনের ইফতারের আয়োজন করা হয়।
পরবর্তীতে পঞ্চম পর্বে ঈদ উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে ইফতার সামগ্রী বিতরণ ২০২৬ কর্মসূচি সম্পন্ন করা হয়।
হাদিয়া ফাউন্ডেশন রমজান মাস উপলক্ষে প্রতি বছর দেশের বিভিন্ন জেলায় কর্মসূচি পরিচালনা করে থাকে। রমজান মাস ছাড়াও সংগঠনটির অন্যতম প্রধান কার্যক্রম হিসেবে সারা বাংলাদেশে নিয়মিতভাবে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ কর্মসূচি চলমান থাকে।
এছাড়াও বিগত সময়ে সংগঠনটি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করেছে। এর মধ্যে রয়েছে বিনামূল্যে চিকিৎসা প্রদান, বন্যার সময় খাদ্য সামগ্রী বিতরণ, স্বাবলম্বী প্রকল্প হিসেবে দোকানে মালামাল তুলে দেওয়া, বন্যা পরবর্তী সময়ে পুনর্বাসন হিসেবে ঘর নির্মাণ করে দেওয়া এবং পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি।
হাদিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে, ভবিষ্যতেও যেন সবাই তাদের দান-অনুদানের মাধ্যমে সংগঠনটির পাশে থেকে সহযোগিতা করেন, যাতে তারা আগামী দিনগুলোতে আরও বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করতে পারে।

Abdul Kadir

0

0

10

দোকানদার শুধু ঘুমায়

প্রচুর ঘুম এই দোকানদারের

মো: সৈকত হাসান, ফরিদপুর

0

0

3

আগুনে পুড়ে দোকান ছারখার

আগুনে পুড়ে দোকান ছারখার

ANASUL HOQUE

0

1

40