গোপালগঞ্জে অজ্ঞাত হামলায় গুরুতর আহত ব্যক্তি, ঢাকা মেডিকেলে মৃত্যুর… | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জে অজ্ঞাত হামলায় গুরুতর আহত ব্যক্তি, ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে লড়াই

গোপালগঞ্জের মুকসুদপুরে এক ব্যক্তিকে অজ্ঞাতনামা হামলাকারীদের আঘাতে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে..
Eidok-এ শেয়ার
গোপালগঞ্জে অজ্ঞাত হামলায় গুরুতর আহত ব্যক্তি, ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে লড়াই
ছবি: সংগৃহীত

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বামন বড়রা গ্রামের মো. আলমগীর শেখ (৪৮) নামের এক ব্যক্তি অজ্ঞাতনামা দুস্কৃতিকারীর টেটার কোপে গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।সে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাবড়াসুর ইউনিয়নের বামন বড়রা (বামনপাড়া) গ্রামের উত্তরপাড়ার শেখ বাড়ীর মৃত টুকু শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে - আহত মো. আলমগীর শেখ শনিবার (৭ জুন '২৫) বামন বড়রা উত্তরপাড়া শেখ বাড়ীতে তার ছেলের বিবাহ ও পারিবারিক বিষয় নিয়ে আলাপ আলোচনা শেষে করে আনুমানিক রাত সাড়ে ১২ টার সময় নিজ বাড়ীতে ফেরার পথে আশু শেখের বাড়ীর সামনে অজ্ঞাতনামা দুস্কৃতিকারী অতর্কিতভাবে টেটা দিয়ে ঘাড়ের পিছনে কোপ দিতে থাকলে সে চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অতর্কিত এ হামলার ঘটনায় ওই এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।

এদিকে স্থানীয় জনগণ ও তার স্বজনেরা ন্যাক্কারজনক এ ঘটনার সাথে জড়িতদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানিয়েছেন। স্বজনেরা রোগী নিয়ে ব্যস্ত থাকায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে জানা গেছে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড חוק-בית משפט তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 58 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ חוק-בית משפט নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 46 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম חוק-בית משפט আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 62 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন חוק-בית משפט খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 63 Views শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর חוק-בית משפט শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 31 Views ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের חוק-בית משפט ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 74 Views প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ חוק-בית משפט প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 51 Views