ঢাকা

ঢাকার ধামরাইয়ে মা ছেলেদের হত্যার রহস্য উন্মোচন

ঢাকার ধামরাইয়ে একটি বাড়ি থেকে উদ্ধার হওয়া মা ও দুই ছেলের লাশের রহস্য অবশেষে উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।..
Compartir en Eidok
ঢাকার ধামরাইয়ে মা ছেলেদের হত্যার রহস্য উন্মোচন
Foto: archivo

পারিবারিক কলহের জেরে নিজের শাশুড়ি ও দুই শ্যালককে বালিশচাপা দিয়ে হত্যা করেছেন মেয়ের জামাই রবিন (২২) — এমনটাই জানিয়েছে পিবিআই ঢাকা জেলা।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা এ তথ্য জানান।

গত ২ জুন বিকেলে ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রাম থেকে নারগিস আক্তার (৩৭) এবং তার দুই ছেলে মো. শামীম (২২) ও সোলাইমান (৮)-এর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের সন্দেহ থেকে তদন্ত শুরু হলে ৪ জুন নিহত নারগিসের ভাই মো. আ. রশিদ (৪২) বাদী হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা (মামলা নম্বর-০৫) দায়ের করেন।

মরদেহগুলো খাটের ওপর কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় পাওয়া যায়। পুলিশের ধারণা, ১ জুন রাত ৯টা থেকে ২ জুন দুপুর ২টার মধ্যে খুনের ঘটনা ঘটে। অজ্ঞাত কেউ বসতঘরের টিনের বেড়ার দরজা খুলে প্রবেশ করে তিনজনকে শ্বাসরোধে হত্যা করে।

তদন্তে নেমে পিবিআই জানতে পারে, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নিহত নারগিসের জামাই রবিন। পরে ৪ জুন ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের মধুডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে রবিন খুনের দায় স্বীকার করে।

রবিন জানায়, ১ জুন রাত সাড়ে ১১টা থেকে ৪টা ভোরের মধ্যে সে শ্বশুরবাড়ির টিনের বেড়ার দরজা খুলে ঘরে ঢুকে। প্রথমে বড় শ্যালক শামীমকে খাটের পাশে ঘুমন্ত অবস্থায় দেখে বালিশচাপা দিয়ে হত্যা করে। পরে একই কায়দায় শাশুড়ি নারগিস এবং ছোট শ্যালক সোলাইমানকেও হত্যা করে। এরপর তিনজনের মরদেহ এক খাটে শুইয়ে কাঁথা দিয়ে ঢেকে ফজরের আগে নিজের বাড়িতে ফিরে যায়।

পিবিআই বলছে, এক বছর আগে রবিনের শ্বশুর রাজা মিয়া মারা গেলে তার রেখে যাওয়া ডেকোরেটর ব্যবসা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব শুরু হয়। সেই দ্বন্দ্ব থেকেই জন্ম নেয় হত্যার পরিকল্পনা।

ঘটনার দিন সকালে নারগিসের মেয়ে নাসরিন একাধিকবার মাকে ফোন করেও কোনো সাড়া পাননি। পরে দুপুরে নিজে বাড়িতে গিয়ে দেখতে পান, তার মা ও দুই ভাই মৃত অবস্থায় পড়ে আছেন।

গ্রেপ্তার রবিন ধামরাইয়ের আমতা ইউনিয়নের কামারপাড়া এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলামের ছেলে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক Noticias del distrito মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 13 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ Noticias del distrito সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 40 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা Noticias del distrito আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 49 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Noticias del distrito বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 24 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Noticias del distrito বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 93 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Noticias del distrito ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 54 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Noticias del distrito জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 56 Views