হাতিয়ায় প্রবাসীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে… | আই নিউজ বিডি

হাতিয়ায় প্রবাসীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ১ নম্বর হরণী ইউনিয়নের হাতিয়া বাজারে ওমানপ্রবাসী ও ১ নং হরণী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দা..
Eidok-এ শেয়ার
হাতিয়ায় প্রবাসীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

হাতিয়ায় প্রবাসীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আব্দুর রহমানঃ নোয়াখালী জেলা প্রতিনিধি 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ১ নং হরণী ইউনিয়নের হাতিয়া বাজারে ওমানপ্রবাসী ও ১ নং হরণী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন তার পরিবারের সদস্য, হাতিয়া বাজারের ব্যবসায়ীবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ। বুধবার ৫ জুন ২০২৫ বিকাল ৪টার দিকে শুরু হওয়া মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৯ এপ্রিলের ঘটনায় প্রকৃত হামলাকারী ছিলেন ফারুক, আর ইসমাইল তখন পাশে দাঁড়িয়ে মোবাইল ফোন ব্যবহার করছিলেন মাত্র। অথচ তাকে জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে তাঁর সম্মানহানি করা হয়েছে বলে দাবি করেন তাঁরা। বক্তারা মামলাটি অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান এবং বলেন, ইসমাইল একজন প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’; তাঁর বিরুদ্ধে অপপ্রচার বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

 

হাতিয়া বাজার ব্যবসায়ী সমিতির নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে ইসমাইলের স্বজনেরা বলেন, "ইসমাইলের কোনো দোষ নেই, আওয়ামী লীগের দোসরা তাকে জোর করে দোষী বানানোর চেষ্টা করছে।"

 

এর আগে গত ৪ এপ্রিল নবীর হোসেনের হাতের কব্জি কেটে দেওয়ার ঘটনায় ফারুক ও ইসমাইলের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল।

 

এ বিষয়ে চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আব্দুল বাতেন বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে এবং ইতোমধ্যেই মামলার তদন্ত কার্যক্রম চলছে। আমরা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও প্রমাণাদি যাচাই-বাছাই করবো। তদন্ত শেষে যিনি প্রকৃত দোষী, তার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে হয়রানি বা নির্দোষ ব্যক্তিকে দোষারোপ করার প্রশ্নই আসে না। পুলিশের পক্ষ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হবে

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা অপরাধ মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 62 ভিউ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা অপরাধ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 65 ভিউ শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার অপরাধ শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 56 ভিউ মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ অপরাধ মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 131 ভিউ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার অপরাধ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার 70 ভিউ ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ অপরাধ ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ 77 ভিউ কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ অপরাধ কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ 86 ভিউ