কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি স্থগিত। | আই নিউজ বিডি

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি স্থগিত।

MD JAHANGIR ALAM avatar   
MD JAHANGIR ALAM
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি স্থগিত।
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি স্থগিত।
ছবি: সংগৃহীত
জাতীয়তাবাদী ছাত্রদলের কিশোরগঞ্জ জেলা শাখার সদ্য ঘোষিত কমিটি স্থগিত করা হয়েছে।....

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কিশোরগঞ্জ জেলা শাখার সদ্য ঘোষিত কমিটি স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় মঙ্গলবার (৪ জুন) এই সিদ্ধান্ত জানানো হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কিশোরগঞ্জ জেলা শাখার কমিটি স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।”

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেনের যৌথ সিদ্ধান্তে এই কমিটি স্থগিত করা হয়েছে।

যদিও বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশের নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি, তবে সংগঠনের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সদ্যঘোষিত কমিটি নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও বিরোধ দেখা দেয়। এমন পরিস্থিতিতে কেন্দ্র থেকে দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সদ্যঘোষিত কমিটি নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছিল। অনেকেই কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষার অভিযোগ তুলেছিলেন।

নতুন করে কমিটি গঠন না হওয়া পর্যন্ত জেলা ছাত্রদলের সকল কার্যক্রম স্থগিত থাকবে বলে কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন।

Nessun commento trovato


News Card Generator